বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার। শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পথেও হাঁটতে পারে পাকিস্তান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ১০ ফেব্রুয়ারি অথবা তার পরদিন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুটি ম্যাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি; নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
বিশ্লেষকদের মতে, বড় কোনো অঘটন না ঘটলে এই দুটি ম্যাচ জিতে পাকিস্তান যদি সুপার এইট নিশ্চিত করে ফেলে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে তারা। ওই ম্যাচটি হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি।
এই পরিস্থিতিতে পাকিস্তান সত্যিই কি ভারত ম্যাচ কিংবা পুরো বিশ্বকাপ বর্জন করবে? এমন প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের সংবাদমাধ্যম হাম নিউজের সিনিয়র সাংবাদিক মুজাম্মিল সোহরাওয়ার্দীকে।
হোয়াটসঅ্যাপে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পাকিস্তানের সাধারণ মানুষের বড় একটি অংশ বিশ্বাস করে, শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে খেলবে না। এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
মুজাম্মিলের মতে, পাক-ভারত ম্যাচ থেকেই সম্প্রচারকারীরা সবচেয়ে বেশি আয় করে থাকে। তার ভাষায়, ‘এই একটি ম্যাচ থেকেই সম্প্রচারকারীরা মোট আয়ের প্রায় ৬২ শতাংশ পায়।
ম্যাচটি না হলে প্রায় এক বিলিয়ন ডলারের ক্ষতি হবে, যা আইসিসির জন্য বড় ধাক্কা।’
তবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বড় অঙ্কের রাজস্ব ক্ষতির বিষয়টিও সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে না খেললে পিসিবির ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩১৬ কোটি রুপি।
এই ক্ষতি কীভাবে সামাল দেওয়া হবে, এমন প্রশ্নে মুজাম্মিল বলেন, ‘সে ক্ষেত্রে সরকার পিসিবিকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দিয়ে দেবে।’
ওয়াসিম আকরামসহ অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার যেখানে বিশ্বকাপে খেলার পক্ষে মত দিচ্ছেন, সেটি নিয়েও প্রশ্ন করা হয় তাকে।
জবাবে মুজাম্মিল বলেন, ‘ওরা তো ধারাভাষ্য দিয়ে টাকা উপার্জন করেন। তাই ওরা খেলতেই বলবেন।’
(ওএস/এএস/জানুয়ারি ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








