ভারতকে উড়িয়ে ফাইনালে এক পা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : ভুটানকে বিধ্বস্ত করার পর এবার আরও বড় পরীক্ষায় নামল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সাফ চ্যাম্পিয়নশিপে সোমবার শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ২-০ গোলের জয় তুলে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। নেপালের পোখরায় অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তারের গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়ে ফাইনালের আরও কাছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে বাংলাদেশ সবার উপরে।
ভারত আগের ম্যাচে নেপালকে হারিয়ে তিন পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান দুই ম্যাচই হারায় তাদের পয়েন্ট শূন্য। আজ নেপাল ও ভূটানের ম্যাচ ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করবে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। প্রথম দশ মিনিটেই কয়েকটি সুযোগ তৈরি করে তারা। পঞ্চম মিনিটে ভারতের ফরোয়ার্ডের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এক মিনিট পর উড়ন্ত বল থেকে হেড নেওয়ার সুযোগ পেয়েছিলেন পার্ল ফার্নান্দেজ, তবে সঠিক সংযোগ না পাওয়ায় রক্ষা পায় বাংলাদেশ।
শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে নিজেদের খেলায় ফিরতে থাকে বাংলাদেশ।
বাঁ দিক দিয়ে একের পর এক আক্রমণে সক্রিয় ছিলেন মামনি চাকমা। তার গতিময় উপস্থিতিতেই ভাঙে ম্যাচের ভারসাম্য। ২৯ মিনিটে পাওয়া একটি ফ্রি কিক থেকে বল সরাসরি গোলমুখে পাঠান মামনি। ভারতের গোলকিপার বল প্রতিহত করার চেষ্টা করলেও বল হাত ফসকে পড়ে যায় সামনে, সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে জালে ঠেলে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস।
গোলের পর ম্যাচে গতি বাড়ে বাংলাদেশের। ৩৭ মিনিটে কোচ পিটার বাটলার কৌশলগত পরিবর্তন এনে মাঠে নামান বন্যা খাতুন ও শান্তি মার্ডিকে। এই পরিবর্তনের প্রভাব আসে দ্রুতই। ৪০ মিনিটে ডান দিক থেকে তৃষ্ণা রানীর নিখুঁত ক্রস পেয়ে গোলমুখে দারুণ টাচে ব্যবধান বাড়ান আলপি আক্তার। প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে তার এই ফিনিশে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এর কিছুক্ষণ পরই নিজের দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন আলপি। পুজা দাসের লং বল নিয়ন্ত্রণে এনে গোলকিপারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শটটি গোলবারের ওপর দিয়ে চলে যায়। বিরতির আগে ভারতের শেষ মুহূর্তের একটি শট দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক ইয়ারজান বেগম।
বিরতির পর ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ভারত। ৪৯ মিনিটে তাদের অধিনায়কের ভলি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বাংলাদেশও সুযোগ তৈরি করতে থাকে পাল্টা আক্রমণে। ৫৬ মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে বক্সের সামনে জোরালো শট নেন মুনকি আক্তার, কিন্তু ভারতের গোলকিপার মুন্নির দুর্দান্ত সেভে ব্যবধান আর বাড়েনি।
ম্যাচের শেষ ভাগে ভারত চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণ ছিল দৃঢ়। ৭০ মিনিটে জয়নব বিবির সময়োচিত ক্লিয়ারেন্স নিশ্চিত করে জয়। শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








