‘মোস্তাফিজকে নিয়ে ভারতের ভুল সিদ্ধান্তেই সংকটে বিশ্বকাপ’
স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দায়ী করেছেন আইসিসির সাবেক মিডিয়া প্রধান সামিউল হাসান বার্নি।
তার মতে, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি বিসিসিআই আরও বিচক্ষণতার সঙ্গে সামলাতে পারতো। বিসিসিআই’র ‘কৌশলী’ অবস্থানের অভাবেই আজ বিশ্ব ক্রিকেটে এই টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজের অব্যাহতি এবং পরবর্তীতে নিরাপত্তা অজুহাতে ভারতের মাটিতে বাংলাদেশের খেলতে না চাওয়ার ঘটনার ধারাবাহিকতায় পাকিস্তানও এখন ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নি বলেন, ‘ক্রিকেট প্রশাসকরা যদি একটু সচেতন হতেন এবং মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণাটি জনসমক্ষে না আসত, তবে এই পরিস্থিতি এড়ানো যেত। বিসিসিআই চাইলে ব্যক্তিগতভাবে ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় ছেড়ে দিতে বলতে পারতো, কেউ কিছু জানতও না। কিন্তু ৩ জানুয়ারির সেই প্রকাশ্য ঘোষণাটিই সব নষ্টের মূল ট্রিগার হিসেবে কাজ করেছে।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নকভির মনোভাব ব্যাখ্যা করতে গিয়ে বার্নি বলেন, ‘গত নভেম্বরে ভারত যখন পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়, তখন আইসিসি এক রকম অবস্থান নিয়েছিল।
কিন্তু বাংলাদেশের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে আইসিসি যখন রাজি হয়নি, তখন মহসিন নকভি এটাকে 'দ্বিমুখী নীতি' হিসেবে দেখছেন। তার মনে হয়েছে নিয়মনীতি সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না।’
ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বয়কট করলে প্রায় ২৫০ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি। এছাড়া পাকিস্তান বড় ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।
তবে বার্নি মনে করেন, পাকিস্তান এই ঝুঁকি জেনেই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি মনে করিয়ে দেন, ‘গত ২০ বছর ধরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলেও পাকিস্তান ক্রিকেটে টিকে আছে, এমনকি বড় টুর্নামেন্টও জিতেছে। তাই আর্থিক ধাক্কা সামলানোর সামর্থ্য পিসিবির আছে।’
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








