‘খালি কলসি বাজে বেশি, পাকিস্তান আসলে ভয় পেয়েছে’
স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছে পাকিস্তান। আর এই ইস্যুতে এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের সাবেক অধিনায়ক ও ১৯৮৩ বিশ্বকাপ জয়ী তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পিসিবির এই সিদ্ধান্তকে স্রেফ ‘ভয়’ হিসেবে দেখছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে শ্রীকান্ত পাকিস্তানের এই অবস্থানকে চরম উপহাস করেছেন।
তিনি বলেন, ‘খালি কলসি বাজে বেশি। পাকিস্তান আসলে ভয় পেয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ওরা ভারতের কাছে হেরেছে। তাই এখন ওরা ওয়াকওভার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় উপহার দেওয়া) দেওয়ার কথা ভাবছে।
পাকিস্তান খেলল কি খেলল না, তাতে ভারতের কিছু যায় আসে না। ওরা আসুক বা না আসুক, এই ম্যাচ ভারতের জন্য এমনিতেও ওয়াকওভার-এর মতোই সহজ।’
পাকিস্তান সরকার রোববার দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও সাফ জানিয়ে দিয়েছে যে, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তারা মাঠে নামবে না। যদিও এর কোনো আনুষ্ঠানিক কারণ আইসিসিকে জানায়নি পিসিবি।
তবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্ট ভারত থেকে সরিয়ে নেওয়ার পর যখন বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে, তাদের প্রতি সংহতি জানাতেই পাকিস্তান এই পথে হাঁটছে।
সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তান দল গত সপ্তাহেই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে ছন্দে রয়েছে। গত সোমবার তারা শ্রীলঙ্কায় পৌঁছেছে এবং বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেই ম্যাচটিই বয়কট করতে যাচ্ছে পাকিস্তান। এরপর ১৮ ফেব্রুয়ারি তারা নামিবিয়ার মুখোমুখি হবে।
শ্রীকান্ত আরও মনে করিয়ে দেন যে, এশিয়া কাপের মতো টুর্নামেন্টেও পাকিস্তান ভারতের বিপক্ষে সবগুলো ম্যাচ খেলেছিল। তবে এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে হাই-ভোল্টেজ ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় পিসিবি’র পেশাদারিত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন ভারতের এই সাবেক নির্বাচক।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








