‘আল্লাহ যা লিখে রেখেছেন তা কেউ বদলাতে পারে না’
স্পোর্টস ডেস্ক : জার্মানিতে লম্বা ছুটি আর স্পেনে গিয়ে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা—সবই চূড়ান্ত ছিল মোহাম্মদ সিরাজের। কিন্তু শেষ মুহূর্তে ভাগ্যের চাকা ঘুরে গেল এক ফোন কলে। চোট পাওয়া হার্ষিত রানার জায়গায় হুট করেই ডাক পেলেন জাতীয় দলে, আর মাঠে নেমেই হলেন জয়ের নায়ক। নিজের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনকে ‘তকদির’ বা ভাগ্য হিসেবেই দেখছেন এই ভারতীয় পেসার।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সিরাজ বলেন, ‘আল্লাহ যা লিখে রেখেছেন তা কেউ বদলাতে পারে না। আমি আসলাম এবং ম্যাচটি খেললাম—সবই আগে থেকে লেখা ছিল। আল্লাহ মহান।’
হায়দরাবাদে নিজের বাড়িতে থাকা সিরাজকে হুট করে ফোন করেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
ব্যাগ গুছিয়ে দ্রুত মুম্বাই আসার নির্দেশ দেন তিনি। সিরাজ প্রথমে ভেবেছিলেন অধিনায়ক হয়তো মজা করছেন। কিন্তু প্রধান নির্বাচকের ফোন পাওয়ার পর বাস্তবটা বুঝতে পারেন। ১৮ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরে কোনো প্রস্তুতি ছাড়াই জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে দলের পেস অ্যাটাকের হাল ধরেন তিনি।
ভারতের দেওয়া ১৬১ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে সিরাজের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের টপ অর্ডার। পাওয়ার প্লে-তেই জোড়া আঘাত হেনে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। ৪ ওভারে ২৯ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। সিরাজ জানান, রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের হয়ে যে লাইন ও লেন্থে বল করেছিলেন, এখানেও সেটিই বজায় রাখার চেষ্টা করেছেন।
দীর্ঘদিন টি-টোয়েন্টি ফরম্যাটে না খেললেও নিজের ১০ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতার ওপর ভরসা ছিল সিরাজের।
তিনি বলেন, ‘যখন আপনি সুযোগ পাবেন, তখন নিজেকে প্রস্তুত করার কৌশল আপনার জানা থাকতে হবে। আমি শুধু আমার শক্তির জায়গায় অটল ছিলাম।’
রিয়াল মাদ্রিদের গ্যালারিতে বসে ফুটবল দেখা না হলেও, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরাজের বোলিং জাদুতে মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। সিরাজের বিশ্বাস, এটি স্রেফ কঠোর পরিশ্রম নয়, বরং উপরওয়ালার লিখে রাখা এক সুন্দর পরিকল্পনা।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







