‘পাকিস্তান ছাড়া বিশ্বকাপ চলতে পারে, ভারত ছাড়া নয়’
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত সেখান থেকে সরে এসেছে পাকিস্তান। বিষয়টি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং। তার দাবি, অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত বদলাতে হয়েছে পাকিস্তানকে।
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কয়েক দিনের জটিলতা কাটে গত সোমবার।
লাহোরে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বৈঠকের পর পরিস্থিতির পরিবর্তন আসে। আইসিসি জানায়, বিশ্বকাপে না খেললেও বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এরপর পাকিস্তান সরকারও জানায়, আগের ঘোষণা থেকে সরে এসে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে দল।
এই প্রেক্ষাপটে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, পাকিস্তান শেষ পর্যন্ত বাস্তবতা মেনেই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘অনেক দেরিতে হলেও তারা বুঝেছে, তাদের ছাড়া টুর্নামেন্ট চলতে পারে, কিন্তু ভারতকে ছাড়া নয়। তারা বলছিল বাংলাদেশের পাশে থাকবে, খেলবে না..এমন নানা কথা। যদি সেটাই সত্যি হতো, তাহলে করে দেখাক।’
আগেই পাকিস্তান অবস্থান বদলাবে বলে মন্তব্য করেছিলেন ৭০৭ আন্তর্জাতিক উইকেট নেওয়া এই স্পিনার।
তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, তারা এটা করবে না। তারা ইউ-টার্ন নেবে এবং খেলবে। কারণ আর্থিক ক্ষতি এখানে অনেক বড় বিষয়। অর্থের প্রশ্ন এলেই তারা খেলতে আসবে।’
হরভজনের মতে, সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কাও সিদ্ধান্ত বদলের একটি কারণ।
তার ভাষায়, ‘আর্থিক ক্ষতি তো আছেই, ভবিষ্যতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিও ছিল। আইসিসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত, এমনকি বড় কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগও হারাতে পারত তারা। এসব ভেবেই ইউ-টার্ন নিয়েছে।’
এর আগে মাসের শুরুতে ম্যাচ বর্জনের ঘোষণা আসার পরও কঠোর মন্তব্য করেছিলেন ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য এই স্পিনার। তিনি তখন বলেন, ‘যদি সত্যিই তারা মনে করে বর্জন করতে পারবে, তাহলে সিদ্ধান্তে অটল থাকুক। দেখা যাক, সেই সাহস আছে কিনা। আমার কাছে পুরো বিষয়টি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বলেই মনে হয়েছে।’
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








