‘চাপ না থাকলে মজাও নেই’
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে খেলা। ভারত যেমন পরিষ্কার ফেবারিট, তেমনি চাপও তাদের ওপরই বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নামার আগে দলকে নির্ভীক ক্রিকেটের বার্তা দিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তার মতে, চাপ থাকবেই। চাপ না থাকলে মজাও নেই।
আজ রবিবার সেই একই স্টেডিয়ামে ফাইনাল খেলবে ভারত, যেখানে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের। তবে সূর্যকুমারের মতে, এবার পরিস্থিতি ভিন্ন—ভিন্ন ফরম্যাট, ভিন্ন দল এবং ভিন্ন নেতৃত্ব।
দলের উদ্দেশে তার মূল বার্তা একটাই—ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। সূর্যকুমার বলেন, ‘আমরা দুই বছর আগে এই যাত্রা শুরু করেছিলাম। ২০২৩ সালে যেখানে থেমেছিলাম, আবার সেই একই স্টেডিয়ামে ফিরে এসেছি। কঠিন পরিস্থিতিতে সাহসী হও—এটাই দলের জন্য আমার সহজ বার্তা।’
২০২৩ সালের বিশ্বকাপের হতাশা থেকে শিক্ষা নিলেও তার পর থেকে ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা জিতেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে ফাইনালের আগে দলটি এখন অনেক বেশি অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী।
সূর্যকুমার জানান, ড্রেসিংরুমে অনেক ক্রিকেটার আছেন যারা বড় টুর্নামেন্টে চাপের ম্যাচ খেলেছেন। যেমন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। তাদের অভিজ্ঞতা দলের জন্য বড় সহায়ক।
তিনি বলেন, ‘বাসে বা ডিনারের সময় আমরা প্রায়ই আলোচনা করি কঠিন পরিস্থিতি কীভাবে সামলাতে হয়। এসব আলাপ খুব গুরুত্বপূর্ণ। এমন বড় মঞ্চে অভিজ্ঞতা সত্যিই অনেক কাজে আসে।’
অধিনায়ক হিসেবে এটি সূর্যকুমারের প্রথম বড় ফাইনাল। ভারতের আগের দুই আইসিসি শিরোপা জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বে। তাই বড় ম্যাচের আগে কিছুটা স্নায়ুচাপ থাকাটা স্বাভাবিক বলেই মনে করেন তিনি।
সূর্যকুমার বলেন, ‘এটা অবশ্যই বিশেষ অনুভূতি—এমন একটি দুর্দান্ত দলকে ফাইনালে নেতৃত্ব দেওয়া, তাও আবার নিজেদের মাঠে। কিছুটা নার্ভাস লাগবে, পেটে প্রজাপতি উড়বে—এটাই স্বাভাবিক। কিন্তু আমি সবসময় বলি, চাপ না থাকলে মজাও নেই। তাই আমি খুবই রোমাঞ্চিত।’
(ওএস/এএস/মার্চ ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
-1.gif)








