‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের ধাক্কা কাটার আগেই বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হার। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পেসার মোহাম্মদ আমির। দল নির্বাচন থেকে শুরু করে ক্রিকেটারদের অনুশীলন পদ্ধতি, সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার মিরপুরে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
নাহিদ রানার ৫ উইকেটে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। পরে ২০৯ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণে আমির বলেন, ‘একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন, বাংলাদেশ খুব স্মার্ট ক্রিকেট খেলেছে। আমরা ভেবেছিলাম সেখানে টার্নিং উইকেট থাকবে, কিন্তু তারা গতিময় উইকেট বানিয়েছে।
অনেকটা সিলেবাসের বাইরে প্রশ্ন চলে আসার মতোই হয়েছে পাকিস্তান দলের জন্য।’
মিরপুরের উইকেটে বাউন্স ও গতি ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘১৪০ কিলোমিটারের ওপরে গতির বোলার এলেই আমাদের ব্যাটসম্যানদের সমস্যা শুরু হয়। আজ একজন বোলারই নিয়মিত সেই গতিতে বল করেছে এবং সে-ই পাঁচজনকে আউট করেছে।’
পাকিস্তানি এই পেসারের মতে, অনুশীলনের পদ্ধতিও ব্যাটসম্যানদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তিনি বলেন, ‘অনুশীলনে বোলিং মেশিনে শট খেলার চেষ্টা করলে ম্যাচে দ্রুতগতির বল সামলানো কঠিন হয়ে যায়। নেটে বোলারদের বিপক্ষে দ্রুতগতির বল খেলেই অনুশীলন করতে হবে। এই পদ্ধতি বদলাতে হবে।’
বর্তমান প্রজন্মের ব্যাটসম্যানদের টেকনিক নিয়েও হতাশা প্রকাশ করেন আমির। বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া মাজ সাদাকাত ও শামিল হুসেইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখনকার অনেক ক্রিকেটারই শুধু মিড উইকেট অঞ্চলে খেলতে চায়।
অফ স্টাম্পের বল এলে কী করতে হবে তা বুঝতে পারে না।’
বোলিং নিয়েও হতাশা লুকাননি তিনি। আমির বলেন, ‘যে উইকেটে আমরা ১১৪ করেছি, সেখানে ওরা ১০–১২ ওভারে ম্যাচ শেষ করে দিয়েছে। আমাদের বোলিং আক্রমণ একেবারেই ধারালো ছিল না।’
তবে তরুণ ক্রিকেটারদের সরাসরি দোষ দিতে চান না আমির। তার মতে, মূল দায় নির্বাচকদের। তিনি বলেন, ‘আমি তরুণদের সমালোচনা করব না। বরং যারা তাদের দলে নিচ্ছে, তাদের প্রশ্ন করা উচিত। প্রথম শ্রেণির রেকর্ড, টেকনিক, এসব ঠিকভাবে দেখা হচ্ছে কি না সেটা ভাবতে হবে।’
দলের ভারসাম্য নিয়েও কথা বলেন এই পেসার। তার মতে, সিনিয়র ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়েই দল গঠন করা উচিত।
আমির বলেন, ‘চার-পাঁচজন সিনিয়রকে বাদ দিয়ে শুধু তরুণদের দিয়ে দল বানানো ঠিক না। তরুণদের পথ দেখানোর জন্য অভিজ্ঞ ক্রিকেটারদেরও প্রয়োজন।’
সবশেষে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন আমরা বাংলাদেশের কাছেও হারছি। সত্যি বলতে ভয় লাগছে, আমাদের ক্রিকেট আর কত নিচে নামবে! এমনটা হওয়া উচিত নয়।’
(ওএস/এএস/মার্চ ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- এসএসসি পরীক্ষায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
- গোপালগঞ্জে বিএনপি নেতাকে সময়িক বহিস্কার
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখমের ঘটনায় নিরাপত্তাহীনতায় পরিবার
- পাংশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- হাজারীবাগে বাড়ছে মাদকের ‘হটস্পট জোন’
- সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা
- সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক ১
- বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- নড়াইলে জেলা ও দায়রা জজের বাড়ি থেকে সিসি ক্যামেরা চুরি
- নিজের স্ত্রীকে নিয়ে গেছেন দাবি অভিযুক্তের
- আমরা শূন্য থেকে শুরু করেছি, তহবিলে পর্যাপ্ত টাকা নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
- এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
- বগুড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা, পেলেন ১৪২৪ জন
- মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- রাজস্থলীতে শ্মশানের পাশে মিলল নবজাতক শিশু, আগলে রেখেছেন পথচারী
- পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের শিকার এএসআই, ভিডিও ভাইরাল
- প্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ
- সালথায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২৫
- তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার
- ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে কাপাসিয়ায় মানববন্ধন
- ‘দুই মাসে প্রধানমন্ত্রীর পদক্ষেপে সরকারের ওপর জনগণের আস্থা ফিরেছে’
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








