‘আমি হলে এভাবে আউট করতাম না’
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে মেহেদী হাসান মিরাজের করা একটি রান আউটকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ক্রিকেটের নিয়মে আউট হলেও বিষয়টি ‘স্পোর্টসম্যানশিপ’ বা খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।
ম্যাচের ৩৯তম ওভারের ঘটনা। মিরাজের করা চতুর্থ বলটি সোজা ব্যাটে খেলেন রিজওয়ান।
মিরাজ পা দিয়ে বলটি থামানোর চেষ্টা করলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। সে সময় নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আঘা ক্রিজের বাইরে ছিলেন। বলটি মিরাজের হাত ফসকে যাওয়ায় সালমান সেটি হাতে তুলে ফেরত দেওয়ার চেষ্টা করেন। ঠিক একই মুহূর্তে মিরাজও ক্ষিপ্রতার সাথে বলটি তুলে নিয়ে আন্ডারআর্ম থ্রোতে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন।
মুহূর্তের মধ্যে রান আউটের কবলে পড়েন সালমান।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার সময় থেকেই সালমান আঘাকে প্রচণ্ড ক্ষুব্ধ দেখা যায়। আউট ঘোষণার পর তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং রাগে নিজের হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মারেন। সাজঘরে ফেরার পথে বাউন্ডারি লাইনের কাছে গিয়েও একইভাবে সরঞ্জাম ছুঁড়ে নিজের অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।
পরিস্থিতি সামাল দিতে সে সময় রিজওয়ানকে এগিয়ে আসতে হয়।
ম্যাচে পাকিস্তান ১২৮ রানের বড় জয় পেলেও সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই রান আউট। সালমান আঘা জানান, পুরো বিষয়টি ছিল ‘হিট অব দ্য মোমেন্ট’। তিনি বলেন, ‘সবাই দেখেছেন কী ঘটেছে। আমি বলটি কেবল ফেরত দিতে চেয়েছিলাম, রান নেওয়ার কোনো চিন্তাই আমার মাথায় ছিল না।
বলটি আমার প্যাডে লেগে আসায় ভেবেছিলাম রান আউটের কোনো সুযোগ নেই।’
স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তোলা হলে সালমান স্পষ্ট করে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের দিক থেকে আউটটি ঠিক ছিল। কিন্তু আমি যদি মিরাজের জায়গায় থাকতাম, তবে স্পোর্টসম্যানশিপকেই বেছে নিতাম। আমি বা আমার দল অধিনায়ক হিসেবে কখনোই প্রতিপক্ষকে এভাবে আউট করতাম না।’
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বল ‘ডেড’ হওয়ার আগ পর্যন্ত ব্যাটসম্যানকে ক্রিজের ভেতরে থাকতে হয়। সালমান ক্রিজ ছেড়ে বেরিয়ে আসায় মিরাজ আইনত তাকে আউট করার সুযোগটি নিয়েছেন। তবে সালমান দাবি করেছেন, মিরাজ বল মিস করলেও তিনি দৌড় দিতেন না, বরং বলটি যেন দূরে চলে না যায় সেজন্যই তিনি সামনে এগিয়ে গিয়েছিলেন।
উত্তেজনার মাথায় উইকেটকিপার লিটন দাসের সঙ্গে বাকবিতণ্ডা হলেও পরে তা নিয়ে মন্তব্য করতে চাননি সালমান। ম্যাচ শেষে জয়ের স্বস্তি থাকলেও মিরাজের সেই রান আউট যে পাকিস্তানি ব্যাটারের মনে তিক্ততা রেখে গেছে, তা তাঁর কথাতেই স্পষ্ট।
(ওএস/এএস/মার্চ ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
-1.gif)








