বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
স্পোর্টস ডেস্ক : মেসির ৯০০তম গোলের দেখা মিলতে পারে। এমন একটি ঐতিহাসিক ক্ষণের স্বাক্ষী হতে ৭৫ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিযাম লোকে-লোকারণ্য। কিন্তু কোচ হ্যাভিয়ের মাচেরানো এই ম্যাচে মেসিকে দলেই রাখলেন না। বিশ্রাম দিলেন। মাঠে হাজির দর্শকদের সঙ্গে টিভির সামনে বসা কোটি দর্শকও হতাশ হলেন।
এই ম্যাচে লাল কার্ড দেখলেন ইন্টার মিয়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানোও। মাঠে নির্দিষ্ট এরিয়ার বাইরে দিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলার অপরাধে ২বার হলুদ সমান লাল দেখানো হয় মিয়ামির আর্জেন্টাইন কোচকে।
লিওনেল মেসিকে বিশ্রামে রেখে খেলতে নেমে গোলের দেখা পায়নি ইন্টার মিয়ামি। শনিবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগের নিয়মিত মৌসুমের ম্যাচে শারলট এফসির সঙ্গে গোলশূন্য সমতায় শেষ করেছে মিয়ামি।
গত বুধবার উত্তর ও মধ্য আমেরিকার ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলে এসসির বিপক্ষে খেলেছিল মিয়ামি। ওই ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন মেসি এবং গোলশূন্য ড্র হয়েছিল। সামনে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় লেগ থাকায় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো।
মেসির জায়গায় এই মৌসুমে প্রথমবারের মতো একাদশে জায়গা পান অভিজ্ঞ উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলকেও ম্যাচের মূল একাদশ কিংবা বদলি বেঞ্চ- কোথাও রাখা হয়নি।
ম্যাচ শেষে মিয়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস বলেন, ‘এগুলো কোচিং স্টাফের সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে আমরা অনেক ম্যাচ খেলছি- বুধবার, আবার শনিবার। সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ঘরের মাঠের ম্যাচ রয়েছে। তাই কোচিং স্টাফ মনে করেছে এই সিদ্ধান্তটাই সঠিক।’
এই ম্যাচে দলের প্রধান কোচ হ্যাভিয়ের মাচেরানো শেষ মুহূর্তে লাল কার্ড দেখায় ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন মোরালেস। রেফারির কাছ থেকে দ্রুত দুটি হলুদ কার্ড দেখেই মাঠ ছাড়তে হয় মাচেরানোকে।
ঘটনাটি নিয়ে মোরালেস বলেন, ‘আমার মনে হয় এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মাচেরানো একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলছিলেন এবং একটু নির্দিষ্ট জায়গার বাইরে ছিলেন। কিন্তু আমার মতে রেফারি বিষয়টি খুব সংবেদনশীলভাবে দেখেছেন।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ম্যাচে, বিশেষ করে প্রতিপক্ষের মাঠে যখন দলে অনেক তরুণ খেলোয়াড় থাকে, তখন কোচকে মাঠের পাশে সক্রিয় থাকতে হয়। মাচেরানো খুব উদ্দীপনার সঙ্গে নির্দেশনা দিচ্ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তিনি লাল কার্ড পেয়েছেন।’
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরেও মিয়ামি এই মাঠে খেলতে এসে ৩-০ ব্যবধানে হেরেছিল। তখন মেসি, জর্দি আলবা. সার্জিও বুস্কেটস এবং ডি পল- সবাই খেলেছিলেন।
এবারের ম্যাচের ফলাফলের পর নতুন মৌসুমের প্রথম চার ম্যাচ শেষে সাত পয়েন্ট সংগ্রহ করেছে গতবারের শিরোপাজয়ী মিয়ামি। এখন তাদের লক্ষ্য সামনে থাকা গুরুত্বপূর্ণ মহাদেশীয় প্রতিযোগিতার ম্যাচ জিতে পরবর্তী পর্বে জায়গা করে নেওয়া।
(ওএস/এএস/মার্চ ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
-1.gif)








