‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
স্পোর্টস ডেস্ক : অপেক্ষাটা ছিল বেশ দীর্ঘ। ২০২৩ সালে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিমের। এরপর তিনি খেলেছেন ৩০টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ। দীর্ঘ এই যাত্রার পর ৭৬তম আন্তর্জাতিক ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
ওয়ানডেতে নিজের ৩০তম ইনিংসে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ২৫ বছর বয়সী এই ওপেনার। এত অপেক্ষা নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও ভবিষ্যতে ওয়ানডেতে অন্তত ২০টি সেঞ্চুরি করার স্বপ্ন দেখেন তানজিদ।
রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ম্যাচসেরা হন তানজিদ হাসান। নাহিদ রানার সঙ্গে যৌথভাবে হন সিরিজসেরাও।
দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরুণ এই ওপেনার জানান নিজের অনুভূতির কথা। সেখানে তাকে প্রশ্ন করা হয়, দীর্ঘ অপেক্ষায় তিনি কতটা হতাশ ছিলেন।
তানজিদ বলেন, ‘আসলে দেখেন, একটু তো খারাপ লাগেই। কারণ সেঞ্চুরিটা আরও আগে হওয়া উচিত ছিল।
কিন্তু করতে পারিনি। অনেকগুলো ভালো ইনিংস ছিল, সেগুলোকে ক্যারি করতে পারিনি। যেটা অতীত হয়ে গেছে, ওইদিকে তাকাতে চাই না। সামনের দিকেই তাকাতে চাই। এখন যে রকম শেপে আছি, চেষ্টা করব এটা যেন ধরে রাখতে পারি।
তাহলে সেঞ্চুরির সংখ্যাও বাড়বে।’
রবিবার পাকিস্তানের বিপক্ষে তানজিদের সেঞ্চুরির পর তার বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার ফেসবুকে লিখেছিলেন, তানজিদ ওয়ানডেতে ২০টি সেঞ্চুরি করবেন। বিষয়টি তানজিদকে জানানো হলে তিনি বলেন, ‘চেষ্টা করব। হয়তোবা এর থেকেও বেশি হতে পারে। স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নেই।’
৯৪ রান থেকে ১০০-তে পৌঁছাতে তানজিদ খেলেন একটি ছক্কা। সেই ছক্কাতেই স্পর্শ করেন সেঞ্চুরির মাইলফলক। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এমন শট খেলার কারণ ব্যাখ্যা করে তানজিদ বলেন, ‘আমি পরিষ্কার মাথায় ছিলাম। না হলে ওই সময় কেউ এমন রিস্কি শট খেলত না। আমার কাছে মনে হয়েছে বলটা ভালো ছিল, তাই শটটা খেলেছি।’
বাউন্ডারি মারার সক্ষমতায় তানজিদ দেশের অন্যতম সেরা ব্যাটারদের একজন। তবে তিনি জানান, নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে মারমুখী ব্যাটিং করেন না। তার ভাষায়, ‘যখন ব্যাটিং করি, আমার মানসিকতা ইতিবাচক থাকে। আমার রেঞ্জে যেটা থাকে, সব সময় চেষ্টা করি সেটাকে বাউন্ডারিতে পাঠাতে।’
(ওএস/এএস/মার্চ ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








