সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করা বাংলাদেশ দলকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণার ১৮ দিন পর আজ সিটি কর্পোরেশন কার্যালয়ে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার।
২৩ সদস্যের স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়কে ডিএনসিসির পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকতে পারেননি।
স্কোয়াডে থাকা তিনজন প্রবাসী ফুটবলারের চেক তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া এসএসসি পরীক্ষার কারণে চারজন খেলোয়াড় অনুপস্থিত থাকায় তাদের পুরস্কার গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অন্যদিকে কোচিং স্টাফদের জন্য আর্থিক প্রণোদনার পরিবর্তে শুধু সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। দেশের ফুটবলের তৃণমূল উন্নয়নে ডিএনসিসি দীর্ঘদিন ধরে ‘পাইওনিয়ার লিগ’-এ অর্থায়ন করে আসছে।
পাশাপাশি সিটি কর্পোরেশনের বিভিন্ন মাঠ বাফুফের কার্যক্রমে ব্যবহৃত হয়।
অনুষ্ঠানে মাঠ সংস্কার ও উন্মুক্তকরণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, সিটি কর্পোরেশন নতুন করে আরও ছয়টি মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত করছে। তবে শুধু উন্মুক্ত করলেই হবে না, সেগুলোর যথাযথ সংস্কার ও উন্নয়নও জরুরি। মাঠ প্রস্তুত হলে সেখানে কোচ ও টেকনিক্যাল সহায়তা দেবে বাফুফে। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিলটন জানান, মাঠগুলো উন্মুক্ত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এগুলোকে পূর্ণাঙ্গ ফুটবল উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সব সংস্কার নিশ্চিত করা হবে।
পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন, এই অর্থ ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জাতীয় দলে খেলার লক্ষ্য সামনে রেখে যেকোনো বাধা পেরিয়ে এগিয়ে যেতে খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে তাবিথ আউয়ালের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন মিলটন। তিনি তাবিথকে ‘জনতার মেয়র’ হিসেবে আখ্যায়িত করে বলেন, একজন সাবেক ফুটবলার হিসেবে বাফুফে সভাপতি দেশের ফুটবলের হারানো জনপ্রিয়তা ফেরাতে কাজ করছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের পরবর্তী লক্ষ্য এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্য পূরণে এই সহায়তা খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন বাফুফে সভাপতি।
(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ধামরাইয়ে রাতের অন্ধকারে ভেকুতে আগুন
- পাংশায় ড্রেন পরিস্কার অভিযান
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু
- নড়াইলে কৃষি ব্যাংকের ৮৭ লাখ টাকার পে-অর্ডার গায়েব, কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- ডুয়েটে নতুন ভিসিকে অবাঞ্ছিত, গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়ে ক্ষোভ
- কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
- ফুলপুর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু
- মহাস্থানগড়ে মৃত্যুফাঁদ অপসারণ, স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- শাহ আলী মাজারে লাঠিসোঁটা হাতে হামলা, পুলিশ বলছে কোনো হামলা হয়নি
- দিনাজপুরে লিচুর ফলনে চরম বিপর্যয়
- কুড়িগ্রামে খোলা স্থানে পশু জবাই, দূষণে বিপর্যস্ত জনজীবন
- অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড়
- বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল
- গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে
- নড়াইলে দুর্বৃত্তদের হামলায় ট্রাক চালক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ
- সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৪
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
- ‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’
- ‘পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম হয়েছে’
- সুপ্রিম কোর্টে ৭ হাজার পুরাতন মামলার নিষ্পত্তি
- ‘সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না’
- সর্বোচ্চ পয়েন্টে ফোকাস বাংলাদেশের
- চামড়া খাতে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- উচিৎ জবাব
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








