সর্বোচ্চ পয়েন্টে ফোকাস বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। গত আসরে দেশের বাইরে কিছুটা ভালো করলেও ঘরের মাঠে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ।
তবে নতুন চক্রে সেই অতীত ভুলে ধাপে ধাপে উন্নতির পরিকল্পনার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম।
তিন ম্যাচে এক জয় এবংএক ড্র নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে নাজমুল হোসেন শান্তর দল।
আপতত ছোট ছোট পরিল্পনায় এগিয়ে যাওয়ার কথা জানালেন মুশফিক।
টেস্ট চ্যাম্পিয়নশিপকে ঘিরে বড় স্বপ্ন না দেখে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ্যের কথা জানালেন মুশফিক, ‘না অবভিয়াসলি আমাদের ইচ্ছা ছিল যে গতবার যেটা আমরা অ্যাচিভ করেছি যেটা বললেন সেটা যেন মেক শিওর আমরা ওটা রাখতে পারি এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে।
বাট তার আগে ছোট ছোট করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কয়টা খেলা আছে আমরা যেন মেক শিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে এবারের চক্র শুরু হয়েছিল।
গত বছরের জুনে শ্রীলঙ্কা সিরিজে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। একটি টেস্ট ড্র করেছিল। এরপর পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে জয় দিয়ে শুরু করেছে। এই মুহুর্তে টেস্ট চক্রে বাংলাদেশ নিজেদের আগের অবস্থান থেকে এগিয়ে গেছে। সর্বোচ্চ সাফল্য বলতে গত চক্রে, সাত নম্বরে থাকা।
সিলেটে শনিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের পর বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুটি টেস্ট খেলবে। মুশফিকের মতে দেশের বাইরের সফরগুলো কঠিন হবে, ‘আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা স্বাভাবিক আপনারা জানেন দুটা আমাদের ট্যুর আছে বাইরে বাট ইটস নট দ্যাট ইজি। এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি আমার ক্যারিয়ারে তো কখনো খেলা হয়নি।’
তবে বর্তমান দলের বোলিং আক্রমণ এবং সামগ্রিক ভারসাম্য নিয়ে আশাবাদী মুশফিক, ‘ইটস নট দ্যাট ইজি বাট যেটা আমি বললাম যে আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি দেন উইদাউট এনি ডাউট আমরা যেকোনো অপোজিশন কে আমরা চ্যালেঞ্জ দিতে পারি।’
অতীতে টেস্ট খেলতে নেমে অনেকগুলো দলই নিজেদের সেরা একাদশ মাঠে নামাতেন না। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হিসেবে টেস্টগুলো হওয়ার পর টেস্ট নিয়ে সবগুলো দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। এখন প্রতিটি দলই তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামেন।
মুশফিকের মতে, ‘এটা তো একটা নতুন মোটিভেশন কাজ করে সব টিমের ভিতরে। এখন অন্যান্য অপোনেন্ট তাদের এই বি টিম বা সি টিম কখনো খেলায় না। তাদের ম্যাক্সিমাম এভেলেবেল যারা প্লেয়ার থাকে, তাদের মধ্য থেকে সেরা একাদশ গঠন করে। তো এটা আরও মোর চ্যালেঞ্জিং হয় এবং মোর আমি মনে করি এক্সাইটিং এবং কম্পিটিটিভ হয়। আর এই চ্যালেঞ্জগুলোই আমি মনে করি যে যেকোনো প্লেয়ারের জন্য ভালো। আপনি যদি নিজেকে পুশ না করেন কখনোই আসলে ঐরকম করে ইম্প্রুভ করা যায় না।’
(ওএস/এএস/মে ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- কাপাসিয়ায় বইতে শুরু করেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
-1.gif)







