‘বার্সায় যাওয়া ভুল ছিল’
স্পোর্টস ডেস্ক : আতলেতিকো মাদ্রিদের জার্সিতে মেত্রোপলিতানোতে শেষবারের মতো খেললেন আঁতোয়ান গ্রিজমান। বিদায়ী ম্যাচে দলের জয়ে অবদান রাখার পর সমর্থকদের সামনে আবেগঘন বক্তৃতায় আবারও ক্ষমা চাইলেন বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য।
রবিবার লা লিগায় জিরোনার বিপক্ষে ১-০ গোলে জয় পায় আতলেতিকো। ম্যাচের একমাত্র গোলটি করেন আদেমোলা লুকমান, যাকে বলের জোগান দেন গ্রিজমান।
ঘরের মাঠে আতলেতিকোর খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচে তাই মাঠের পারফরম্যান্সেও ছাপ রেখে গেলেন ফরাসি ফরোয়ার্ড।
আতলেতিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রিজমানের বয়স এখন ৩৫।
দুই দফায় ক্লাবটির হয়ে ১০ বছরের পথচলার পর আগামী গ্রীষ্মে তিনি যোগ দেবেন মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটিতে। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে আতলেতিকোর সঙ্গে তার দীর্ঘ অধ্যায়।
জিরোনার বিপক্ষে ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে কথা বলেন গ্রিজমান। শুরুতেই তিনি ধন্যবাদ জানান উপস্থিত দর্শকদের। এরপর ২০১৯ সালে বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্তের জন্য আবারও ক্ষমা চান তিনি।
গ্রিজমান বলেন, ‘প্রথমত, সবাই থাকার জন্য ধন্যবাদ। এটা অসাধারণ। দ্বিতীয়ত, এবং এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ…আমি জানি অনেকেই ক্ষমা করেছেন, কেউ কেউ এখনো করেননি। তবে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি। এখানে আমার প্রতি যে ভালোবাসা ছিল, সেটা তখন বুঝতে পারিনি। আমি খুব তরুণ ছিলাম। বার্সেলোনায় যাওয়া ভুল ছিল। পরে আমি বিষয়টি বুঝেছি এবং আবার ফিরে এসে এখানে উপভোগ করার জন্য আমরা সবকিছু করেছি।’
২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে আতলেতিকোতে যোগ দিয়েছিলেন গ্রিজমান। এরপর ২০১৯ সালে বার্সেলোনায় যান তিনি। তবে কাতালান ক্লাবে প্রত্যাশিতভাবে নিজেকে মেলে ধরতে না পারায় পরে আবার আতলেতিকোতে ফেরেন এই ফরাসি তারকা। দ্বিতীয় দফায়ও ক্লাবটির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি।
বিদায়ী বক্তব্যে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের প্রতিও কৃতজ্ঞতা জানান গ্রিজমান। আর্জেন্টাইন কোচের অধীনেই ক্লাব ফুটবলে নিজের সেরা সময় কাটিয়েছেন তিনি।
গ্রিজমান বলেন, ‘কোচিং স্টাফ এবং এই ক্লাবের সবকিছু বদলে দেওয়া মানুষ ডন দিয়েগো পাবলো সিমিওনেকে ধন্যবাদ। আপনার কারণেই এখানে অনেক উদ্দীপনা তৈরি হয়েছে। আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি এবং নিজেকে বিশ্বের সেরা মনে করেছি। আপনার কাছে আমার অনেক ঋণ। আপনার জন্য লড়াই করা সম্মানের।’
আতলেতিকো অধিনায়ক কোকেও আলাদাভাবে ধন্যবাদ জানান গ্রিজমান। ক্লাবের কিংবদন্তি হিসেবে কোকের মর্যাদার কথাও তুলে ধরেন তিনি। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি না আমি কিংবদন্তি কি না, তবে তুমি, কোকো, এই ক্লাবের কিংবদন্তি।’
পরিবারের কথাও ভুলে যাননি গ্রিজমান। কঠিন সময়ে পাশে থাকার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। গ্রিজমান বলেন, ‘আমার স্ত্রী, আমার স্ত্রীকেও ধন্যবাদ। খারাপ দিনগুলোতে আমাকে সমর্থন দেওয়ার জন্য এবং হারের পর আমার রাগ সহ্য করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।’
নিজের ফুটবলার হয়ে ওঠার পেছনে বাবা-মায়ের অবদানের কথাও স্মরণ করেন গ্রিজমান। ছোটবেলায় খেলার জন্য ফ্রান্সের নানা প্রান্তে তাকে নিয়ে যাওয়ার স্মৃতি তুলে ধরেন তিনি। গ্রিজমান বলেন, ‘আমার বাবা-মাকেও ধন্যবাদ, যারা আমাকে খেলানোর জন্য পুরো ফ্রান্সে নিয়ে গেছেন। তাদের কারণেই আজ আমি এখানে দাঁড়িয়ে ফুটবল উপভোগ করছি।’
আতলেতিকোর হয়ে লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারার আক্ষেপও আছে গ্রিজমানের। তবে সমর্থকদের ভালোবাসাকে তিনি বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘আমি কোনো লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারিনি, কিন্তু এই ভালোবাসা আমার কাছে তার চেয়েও বড়। পুরো যাত্রায় এটা সঙ্গে নিয়ে যাব।’
শেষে আতলেতিকো পরিবারের সবাইকে ধন্যবাদ জানান গ্রিজমান। সমর্থকদের সন্তানদের ক্লাবের প্রতি ভালোবাসা শেখানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গ্রিজমান বলেন, ‘এখন আমার শেষ। বাবা, মা, চাচা, চাচি এবং শিশুদের এখানে নিয়ে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তাদের শেখানোর জন্য যে আতলেতিই বিশ্বের সেরা। ধন্যবাদ।’
(ওএস/এএস/মে ১৮,২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- হে সময়, অশ্বারোহী হও
-1.gif)







