খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা
ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
স্টাফ রিপোর্টার : ঈদুল আজহার বিরতি শেষে আবারও জমে উঠতে যাচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিরতির পর বুধবার (২ জুন) থেকে ১২টি ক্লাব নতুন উদ্যমে মাঠে নামছে লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো খেলতে।
এবারের রাউন্ডে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে তারা ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিএলের আরো একটি রাউন্ডে খেলবেন। জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে লিগের প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি দর্শকদের আগ্রহও থাকবে তুঙ্গে।
ঈদের আগে শেষ রাউন্ডে জাতীয় দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছিলেন আবাহনী লিমিটেডের হয়ে। এবারের রাউন্ডে মাঠে ফিরছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। দুজনই খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য এই রাউন্ড গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবেও কাজ করবে। দীর্ঘ বিরতির পর ম্যাচের ছন্দ ফিরে পাওয়া, ব্যাট-বলের অনুশীলন এবং ম্যাচ পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন তারা। নির্বাচকরাও খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন।
লিগের দলগুলোও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে। শিরোপা নিশ্চিত করা এবং অবনমন এড়ানোর সমীকরণ, সব মিলিয়ে বিরতির পর ডিপিএলে উত্তেজনা বাড়বে কয়েকগুণ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের এই রাউন্ডকে তাই দেখা হচ্ছে প্রস্তুতির একটি কার্যকর মঞ্চ হিসেবে। মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের পারফরম্যান্স এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে।
পয়েন্ট টেবিল পর্যালোচনা করে দেখা গেছে ৭ ম্যাচ শেষে শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ পয়েন্ট নিয়ে টেবিল টপার শক্তিধর এই দলটি। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড। সমান সংখ্যাক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। তালিকার তিন নম্বরে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট হলেও রান রেট কম থাকায় তিন নম্বরে দলটি। চার নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটিরও সমান ১০ পয়েন্ট থাকলেও রান কম থাকায় চার নম্বরে।
ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ অষ্টম রাউন্ডের খেলার ফিক্সচার
আবাহনী লিমিটেড বনাম গুলশান ক্রিকেট ক্লাব- বিকেএসপি ৪
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ-মিরপুর
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম ঢাকা লেপার্ডস- বসুন্ধরা
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন-পিকেএসপি ২
বসুন্ধরা স্ট্রাইকার্স বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব –ক্রিকেটার্স একাডেমি
অগ্রণী ব্যাংক-সিটি ক্লাব-বিকেএসপি ৩
প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস টিভি চ্যানেল এবং টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।
(পিআর/এসপি/ জুন ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- হে সময়, অশ্বারোহী হও
-1.gif)







