শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি
স্পোর্টস ডেস্ক : ঘানা ও কলম্বিয়ার মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচটি দিয়ে পর্দা নামলো ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াই। মাঠের তুমুল লড়াই আর একের পর এক বড় অঘটনের মধ্য দিয়ে এবার চূড়ান্ত হয়ে গেল কোয়ার্টার ফাইনালে ওঠার মহাপর্ব তথা ‘শেষ ১৬’-এর লাইন-আপ।
এবারের শেষ বত্রিশের পর্বে সবচেয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে বিদায় করে দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে তারা।
অঘটনের এখানেই শেষ নয়; তিনবারের ফাইনালিস্ট শক্তিশালী নেদারল্যান্ডসকেও টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মরক্কো।
এদিকে ফেবারিট দলগুলোকে শেষ ষোলোতে পা রাখতে বেশ বেগ পেতে হয়েছে।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে কোনোমতে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে।
ইউরোপীয় পরাশক্তি পর্তুগালও প্রবল লড়াইয়ের পর ক্রোয়েশিয়াকে বিদায় করেছে।
অন্যদিকে জাপানের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিল। একই পরিস্থিতির শিকার হয়েছিল ইংল্যান্ডও, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আফ্রিকার দল ডিআর কঙ্গোকে হারাতে বেশ পরীক্ষা দিয়েছে।
এই পর্বের সবচেয়ে নাটকীয় ম্যাচটি উপহার দিয়েছে বেলজিয়াম। সেনেগালের বিপক্ষে ৮৫তম মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় বেলজিয়ানরা। আর ঘানাকে বিদায় করে লাতিন আমেরিকার চতুর্থ দেশ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া।
অন্যান্য ম্যাচের মধ্যে সুইডেনকে উড়িয়ে দিয়ে দাপুটে জয় পেয়েছে ফ্রান্স। অস্ট্রিয়ার বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে স্পেন। অন্যদিকে ম্যাচের অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়েছে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র।
এছাড়া নিজ নিজ ম্যাচে ইতিহাস গড়া জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কানাডা, নরওয়ে, মিশর ও সুইজারল্যান্ড।
শেষ ষোলোয় কে কার মুখোমুখি-
প্যারাগুয়ে-ফ্রান্স, কানাডা-মরক্কো, পর্তুগাল-স্পেন, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম, ব্রাজিল-নরওয়ে, মেক্সিকো-ইংল্যান্ড, আর্জেন্টিনা-মিশর, সুইজারল্যান্ড-কলম্বিয়া।
(ওএস/এএস/জুলাই ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







