‘আমি মাঠে থাকলে চারটা লাল কার্ড খেতাম’
স্পোর্টস ডেস্ক : ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ের আচরণের কড়া সমালোচনা করেছেন সাবেক সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। এবারের বিশ্বকাপে আমেরিকান একটি টিভি চ্যানেলে বিশেষজ্ঞ প্যানেলে কাজ করছেন তিনি।
চিরচেনা আগ্রাসী মেজাজের ইব্রার সোজা কথা, ফরাসি খেলোয়াড়দের জায়গায় তিনি মাঠে থাকলে প্যারাগুয়ের এই আচরণের কড়া জবাব দিতেন।
খেলোয়াড়ি জীবনে মাঠে মেজাজ হারানোর জন্য বেশ ‘খ্যাতি’ বা ‘কুখ্যাতি’ দুটোই ছিল ইব্রাহিমোভিচের।
আমেরিকান চ্যানেল ফক্স-এ ম্যাচ পরবর্তী বিশ্লেষণে নিজের সেই পুরনো রূপেই যেন ধরা দিলেন তিনি। প্যারাগুয়ের ফুটবলারদের কড়া ট্যাকল আর মেজাজ বিগড়ে দেওয়ার কৌশল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আজকের ম্যাচে আসল চ্যালেঞ্জটাই ছিল ওদের (প্যারাগুয়ের) পাতা ফাঁদে পা না দেওয়া।
আমি যদি আজ খেলতাম, নিশ্চিত চারটা লাল কার্ড খেতাম। আর কাউকে তো সোজা...’ বাক্যটি আর শেষ করেননি ইব্রা। তবে তার ইঙ্গিতটা যে বেশ কড়া ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।
মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের যারা উসকানি দিতে পছন্দ করে, তাদের কখনোই দু চোখে দেখতে পারেন না বলে জানান এই সুইডিশ স্ট্রাইকার। তবে শত উসকানিতেও ফরাসি খেলোয়াড়রা যেভাবে মাথা ঠান্ডা রেখে খেলেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ তিনি।
ফরাসিদের ধৈর্যের প্রশংসা করে ইব্রাহিমোভিচ বলেন, ‘ফরাসিরা দারুণ মানসিক স্থিরতা দেখিয়েছে। ওরা প্যারাগুয়ের খেলোয়াড়দের দিকে তাকিয়ে স্রেফ হেসেছে। আসলে এ ধরনের উসকানিমূলক আচরণের সেরা জবাব এটাই গোল করা আর নিজেদের সমর্থকদের সঙ্গে নিয়ে তা উদযাপন করা।’
উল্লেখ্য, কড়া ট্যাকল, ফাউল আর দুই দলের খেলোয়াড়দের মধ্যে দফায় দফায় উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া এই ম্যাচে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের শেষদিকেও দেখা যায় এক দারুণ দৃশ্য। পেনাল্টি থেকে ফরাসিদের জয়সূচক গোল করা এমবাপ্পের পা থেকে বল কেড়ে নিতে ব্যর্থ হয়ে প্যারাগুয়ের খেলোয়াড়রা যখন মরিয়া হয়ে উঠছিলেন, তখন এমবাপ্পে তাদের দিকে তাকিয়ে কেবল তাচ্ছিল্যের হাসি হাসছিলেন।
(ওএস/এএস/জুলাই ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপি নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবি
- ফুলপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও সার বিতরণ
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- বাড়লো সোনা-রুপার দাম
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







