‘যারা আমাদের কষ্ট দেখে হাসছো ও বিদ্রুপ করছো, তোমাদের ধন্যবাদ‘
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। পুরো ১২০ মিনিট মাঠে থাকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন।
আর্জেন্টাইন মিডফিল্ডার লিখেছেন, ‘আমরা খুব কাছাকাছি ছিলাম..., আর তাই কষ্টটা এত গভীর। কিন্তু এই বিশ্বকাপে আমরা যা অনুভব করেছি, তা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তোমরা আমাদের যে অনুভূতি দিয়েছ, তা অসাধারণ।‘
তিনি স্মরণ করিয়ে দেন, পুরো টুর্নামেন্টে দলকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সবাই মিলে সেগুলো অতিক্রম করেছে। বলেন, ‘আমাদের কষ্ট পেতে হয়েছে, অনেক বাধা এসেছে। কিন্তু আমরা একসঙ্গে সবকিছু অতিক্রম করেছি। এটা কখনো ভুলে যেও না- একসঙ্গে থাকলে আমরা সবচেয়ে শক্তিশালী।‘
ম্যাক অ্যালিস্টার জানান, এই বিশ্বকাপ তাকে দুটি দৃশ্য কখনো ভুলতে দেবে না। প্রথমটি ছিল ফাইনালের পর রানার্স-আপ পদক গ্রহণের মুহূর্ত। তিনি বলেন, ‘পদক নেওয়ার পর স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকরা যেভাবে একসঙ্গে গান গাইতে শুরু করেছিলেন, সেই মুহূর্তে অন্য সব উদযাপন যেন ম্লান হয়ে গিয়েছিল। পরিবার, বন্ধু আর সমর্থকদের ভালোবাসাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।‘
দ্বিতীয়টি ছিল দেশে ফেরার পর সমর্থকদের অভ্যর্থনা। তার ভাষায়, ‘বৃষ্টি আর ঠান্ডা উপেক্ষা করে যেভাবে বুয়েনস আইরেসে আমাদের স্বাগত জানানো হয়েছে, তা প্রমাণ করে এই দেশের মানুষের জাতীয় দলের প্রতি ভালোবাসা কখনো ম্লান হয় না।‘
সমর্থকদের উদ্দেশে মজার ছলে তিনি লেখেন, ‘এভাবে বলার জন্য ক্ষমা চাই, কিন্তু তোমরা সবাই একেবারে পাগল, আর আমরা সেটা ভীষণ ভালোবাসি!‘
এরপর তিনি যোগ করেন, ‘চলো কাঁদি, কারণ আমরা আর্জেন্টাইন এবং আমরা সবসময় জিততে চাই। কিন্তু কান্নার পর আবার উঠে দাঁড়াতে হবে, এক হতে হবে এবং এগিয়ে যেতে হবে। কারণ সবকিছু এখানেই শেষ নয়।
মায়ের বলা একটি জনপ্রিয় প্রবাদও তুলে ধরেন তিনি, ‘আমার মা আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না।‘
বার্তার শেষে ম্যাক অ্যালিস্টার পরিবার, বন্ধু, জাতীয় দলের নেপথ্যে কাজ করা মানুষ এবং বছরের পর বছর পাশে থাকা সমর্থকদের ধন্যবাদ জানান।
এমনকি যারা অন্য দেশ থেকে আর্জেন্টিনার পরাজয় নিয়ে ব্যঙ্গ করেছেন, তাদের উদ্দেশেও তিনি বলেন, ‘যারা আমাদের কষ্ট দেখে হাসছে বা বিদ্রূপ করছে, তাদেরও ধন্যবাদ। অজান্তেই তোমরা আমাদের প্রতিদিন আরও বেশি গর্বিত আর্জেন্টাইন হতে সাহায্য করছ। ধন্যবাদ, আর্জেন্টিনা!‘
ম্যাক অ্যালিস্টারের এই বার্তা পরাজয়ের বেদনার মধ্যেও আর্জেন্টিনা দলের ঐক্য, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যতে আরও শক্তভাবে ফিরে আসার প্রত্যয়কে তুলে ধরেছে।
(ওএস/এএস/জুলাই ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








