আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাটকে বিদায় জানালেন ভারতের সাবেক সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসর গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এই সিনিয়র ব্যাটার।
২০২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে ইনজুরি-জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে এক ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় উপহার দিয়েছিলেন রাহানে। যা আন্তর্জাতিক ক্রিকেটে তার সেরা সাফল্যগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়ে আছে।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করা রাহানে ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জাতীয় দলে আর জায়গা পাননি তিনি। তবে এ বছরের আইপিএল পর্যন্তও জাতীয় দলে প্রত্যাবর্তনের আশায় ছিলেন।
অবসরের বার্তায় একটি আবেগঘন ভিডিও শেয়ার করে ক্যাপশনে 'ক্যাপ নম্বর ২৭৮, সায়নিং অফ' লিখে রাহানে বলেন, ‘জীবনের বাস্তবতা হলো প্রতিটি শুরুরই একটি শেষ থাকে। সেই সময় যখন আসে, তখন তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ব্যাটিংয়ের সময় আমি সবসময় সঠিক টাইমিংয়ের ওপর নির্ভর করেছি এবং এর গুরুত্ব বুঝেছি। আজ আমার মনে হচ্ছে আন্তর্জাতিক এবং সব ধরণের ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সঠিক সময়।’
ডানহাতি এই নির্ভরযোগ্য ব্যাটার ভারতের হয়ে টেস্টে ৩৮.৪৬ গড়ে ৫,০৭৭ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি শতক ও ২৬টি অর্ধশতক। ওয়ানডেতে ৩৫.২৬ গড়ে ২,৯৬২ রানের মালিক রাহানে হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরি। এ ছাড়া ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ঝুলিতে রয়েছে ৩৭৫ রান।
(ওএস/এএস/জুলাই ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








