ফিফার নিষেধাজ্ঞা ঝড়ে টালমাটাল বাংলাদেশের ঘরোয়া ফুটবল
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ঘরোয়া ফুটবল বড় ধরনের সংকটের মুখে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আরোপিত দলবদল-সংক্রান্ত নিষেধাজ্ঞা দেশের দুই শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেডকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ওপর এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ ফুটবল লিগের কাঠামো, প্রতিযোগিতার মান এবং সামগ্রিক ফুটবল ব্যবস্থাপনার ওপর।
ফিফার নিষেধাজ্ঞার তালিকায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ১১টি এবং আবাহনীর বিরুদ্ধে তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে আবাহনী ইতোমধ্যে দুটি অভিযোগ নিষ্পত্তি করতে সক্ষম হলেও একটি অভিযোগ এখনো বহাল। অন্যদিকে একাধিক মামলার চাপে বসুন্ধরা কিংস সবচেয়ে বেশি সংকটে পড়েছে। দলবদল কার্যক্রম স্থগিত থাকায় ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং দল গঠনের প্রক্রিয়া প্রায় স্থবির হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগ। ফিফার বিধি অনুযায়ী, প্রতিযোগিতামূলক শীর্ষ লিগে নির্দিষ্টসংখ্যক দল থাকা জরুরি। সংখ্যাটা কমপক্ষে ১০। যদি বসুন্ধরা কিংস ও আবাহনী লিগে অংশগ্রহণ করতে না পারে, তাহলে পুরো লিগ কাঠামোই প্রশ্নের মুখে পড়তে পারে। এমন বাস্তবতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা নিয়ে রেখেছে। তবে এটা ঠিক, বিকল্প দল ঢুকিয়ে লিগের সংখ্যা ঠিক রাখা গেলেও কিংস ও আবাহনী না থাকলে প্রতিযোগিতার মান ধরে রাখা সম্ভব হবে না।
বাফুফে সিদ্ধান্ত নিয়েছে, যেকোনো পরিস্থিতিতেই শীর্ষ লিগে অন্তত ১০টি দল রাখা হবে। সে কারণে গত মৌসুমে অবনমিত হওয়া আরামবাগ ও ইয়ংমেন্স ক্লাবকে শীর্ষ লিগে রেখে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল ঢাকা ওয়ান্ডার্সের আবেদন বিবেচনা করে তাদেরও বাংলাদেশ ফুটবল লিগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপ আপাতদৃষ্টিতে সংকট সামাল দেওয়ার উদ্যোগ হলেও মূল সমস্যার কোনো স্থায়ী সমাধান এখনও পাওয়া যায়নি। বাংলাদেশ ফুটবল লিগের সবচেয়ে সফল দুই ক্লাব কিংস ও আবাহনী ছিটকে গেলে সেটা হবে দেশের ফুটবলের বড় এক বিপর্যয়।
ফিফার নিষেধাজ্ঞার প্রভাব এরইমধ্যেই মাঠের বাইরেও পড়তে শুরু করেছে। বসুন্ধরা কিংসের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার অনিশ্চয়তার কারণে নতুন ক্লাবের সন্ধান করছেন। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হওয়ায় অনেক খেলোয়াড় নিজেদের পেশাদার ক্যারিয়ার সুরক্ষিত রাখতে বিকল্প পথ খুঁজছেন। এতে দেশের অন্যতম শক্তিশালী ক্লাবটির প্রতিযোগিতামূলক সক্ষমতা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা কাটিয়ে টিকে গেলেও কতটা শক্তিশালী দল তৈরি করতে পারবে সে শঙ্কা থাকছেই।
গত কয়েক মৌসুমে শীর্ষ লিগ থেকে সরে গেছে সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো দল। কিংস ও আবাহনীর এই সংকট দ্রুত নিষ্পত্তি না হলে বাংলাদেশের ঘরোয়া ফুটবল দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। লিগের গ্রহণযোগ্যতা, স্পনসরশিপ, সম্প্রচারস্বত্ব, বিনিয়োগ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি, সবকিছুই এর নেতিবাচক প্রভাব বহন করবে। যা শুধু বসুন্ধরা কিংস বা আবাহনী নয়, বরং পুরো বাংলাদেশের ফুটবল ব্যবস্থাকেই গভীর সংকটে ফেলতে পারে।
(ওএস/এএস/আগস্ট ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








