পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ দক্ষিণ আফ্রিকার স্মিথ
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মাইকেল স্মিথ। দুই বছরের চুক্তিতে ৪৬ বছর বয়সী এই কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্মিথ পাকিস্তানের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করবেন। আগামী ১৯ আগস্ট ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
খেলোয়াড় হিসেবে মাইকেল স্মিথের অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১০ বছরের ক্যারিয়ারে ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট-এ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার।
তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ৭ হাজার ২৯ রান। এর মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরি।
লেভেল-৪ কোচিং ডিগ্রিধারী স্মিথ দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের সঙ্গে যুক্ত। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতানসের কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি।
এ ছাড়া অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেনস এবং ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের কোচিং কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে স্মিথকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়ে দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
(ওএস/এএস/আগস্ট ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








