ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চলছে, দাবি ফিফার
স্পোর্টস ডেস্ক : জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্ক ও সমালোচনার মধ্যে তার পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনো যখন তীব্র সমালোচনার মুখে, তখন গতকাল রাতে দেওয়া এক বিবৃতিতে তার বিরুদ্ধে চলমান সমালোচনাকে ‘অন্যায্য’ বলে দাবি করেছে সংস্থাটি।
সম্প্রতি আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) থেকে আসা বক্তব্যের প্রসঙ্গ টেনে ফিফা জানিয়েছে, সংস্থার সদস্য অ্যাসোসিয়েশন ও কনফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা ফিফা সভাপতি নির্বাচনের এমন কোনো প্রক্রিয়াকে সমর্থন, সহযোগিতা বা অনুমোদন করবে না, যা ফিফার সংবিধান, গণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা সংস্থার প্রতিষ্ঠিত পরিচালন কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা সদস্য অ্যাসোসিয়েশন ও কনফেডারেশনগুলোর সঙ্গে সাম্প্রতিক আলোচনা এবং কনমেবল ও সিএএফের সাম্প্রতিক বক্তব্যের আলোকে, ফিফা সভাপতির নির্বাচনসংক্রান্ত এমন কোনো প্রক্রিয়াকে সমর্থন, সহযোগিতা বা অনুমোদন করবে না, যা ফিফার সংবিধান, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংস্থার প্রতিষ্ঠিত পরিচালন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
’
২০২৭ সালে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের প্রার্থী ইনফান্তিনো সাম্প্রতিক সময়ে বিশেষ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিতর্কিত প্রকল্পটি প্রত্যাহার করাই যথেষ্ট নয় দাবি করে বৃহস্পতিবারও বিশ্বকাপ বয়কটের হুমকি বহাল রেখেছে উয়েফা।
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সমালোচনার মধ্যে ফিফা বলেছে, তাকে দুর্বল করার জন্য ‘সমন্বিত ও ধারাবাহিক’ প্রচেষ্টা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সংস্থাটির দাবি, ফিফা সভাপতির নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হলে তা অবশ্যই সংস্থার সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে।
ফিফার ভাষ্য, ‘ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সমর্থন যাদের নেই, তারা অভিযোগ, ইঙ্গিত বা অপপ্রচারের মাধ্যমে সেই সমর্থন অর্জনের চেষ্টা করছে, যা প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা অর্জন করতে পারেনি।’
ইনফান্তিনোকে ঘিরে সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনগুলোর সমালোচনা করে ফিফা আরও বলেছে, সংস্থা ও তার সভাপতিকে নিয়ে কিছু ‘ভিত্তিহীন দাবি’ এবং ‘স্পষ্টতই মিথ্যা অভিযোগ’ প্রকাশ করা হয়েছে। সংস্থাটির দাবি, অনুমান বা ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয় এবং একই অভিযোগ বারবার করা হলেও তা সত্যে পরিণত হয় না।
বিবৃতিতে ইনফান্তিনোর ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারের কথাও তুলে ধরেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, ইউরোপ ও বিশ্ব ফুটবলে ইনফান্তিনো ৩০ বছরেরও বেশি সময় পেশাগত জীবন কাটিয়েছেন এবং খেলাটিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে ভূমিকা রেখেছেন। বিশেষ করে বিশ্বজুড়ে ফুটবলে অংশগ্রহণের সুযোগ, সম্পদ ও সম্ভাবনা বাড়ানোর ক্ষেত্রে তার অবদানের কথা উল্লেখ করেছে সংস্থাটি।
ফিফা বলেছে, ‘পরিবর্তন অনিবার্যভাবেই প্রতিষ্ঠিত স্বার্থকে চ্যালেঞ্জ করে। তবে এসব পরিবর্তনের সঙ্গে মতবিরোধ ফিফা সভাপতির গণতান্ত্রিক ম্যান্ডেট কিংবা যে প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি নির্বাচিত হয়েছেন, সেটিকে দুর্বল করার প্রচেষ্টাকে বৈধতা দিতে পারে না।’
তবে বৈধ সমালোচনা ও নজরদারিকে স্বাগত জানিয়েছে ফিফা। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করেছে, তথ্য বিকৃত করা, ভিত্তিহীন অভিযোগকে বড় করে দেখানো কিংবা অগ্রগতিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বিভ্রান্তি তৈরি করার সুযোগ হিসেবে এই নজরদারিকে ব্যবহার করা যাবে না।
ফিফার ভাষ্য, ‘যখন কোনো প্রতিবেদন ভুল বা বিভ্রান্তিকর হয়, তখন ফিফা সরাসরি ও দৃঢ়ভাবে তার প্রতিবাদ করবে।’
সবশেষে নিজেদের ২১১ সদস্য অ্যাসোসিয়েশন এবং বিশ্ব ফুটবলের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে ফিফা জানিয়েছে, সংস্থার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। সংগঠনকে আরও শক্তিশালী করা, সদস্য অ্যাসোসিয়েশনগুলোর প্রতি অঙ্গীকার পূরণ করা এবং ফুটবলকে সত্যিকার অর্থে বৈশ্বিক খেলায় পরিণত করার কাজেই তাদের মনোযোগ থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
(ওএস/এএস/আগস্ট ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








