আবারও গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক : মিশরের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়ে ৬১তম ফেস্তা দেল গাম্পার এস্ত্রেয়া ড্যাম জিতে নিয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে গোল করেন হামজা আবদেলকারিম ও রাফিনিহা। বিরতির পর আল আহলির হয়ে ব্যবধান কমান জিজো।
ম্যাচের আগে ৫৪ হাজার ২২৪ দর্শকের সামনে ২০২৬/২৭ মৌসুমের দলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিক-অফের আগে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন কোচ হান্সি ফ্লিক ও অধিনায়কের দায়িত্বে থাকা রাফিনিহা। নতুন খেলোয়াড়দেরও উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। সবচেয়ে বেশি করতালি পান নতুন যোগ দেওয়া রদ্রি। চার বছর পর ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হলো গাম্পার।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে বার্সেলোনা। আল আহলিকে নিজেদের অর্ধে আটকে রাখে তারা। ২৯ মিনিটে গোলের দেখা পায় বার্সা। রাফিনহার সঙ্গে বল আদান-প্রদান করে বাঁ প্রান্ত দিয়ে বাইলাইনে পৌঁছে যান বালদে। সেখান থেকে মাঝখানে থাকা আবদেলকারিমকে বল বাড়িয়ে দেন তিনি। প্রথম স্পর্শেই বল জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড। প্রাক-মৌসুমে এটি তার চতুর্থ গোল এবং ক্যাম্প ন্যুতে প্রথম। তবে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করায় উদযাপন করেননি তিনি।
এরপর ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল বার্সেলোনা। জাভি এসপারের একটি শট গোললাইন থেকে ক্লিয়ার করে দেন আল আহলির এক খেলোয়াড়। বিরতির ঠিক আগে অবশ্য ২-০ করে বার্সা। বক্সের মধ্যে আলগা বল পেয়ে দ্রুততম প্রতিক্রিয়া দেখিয়ে পেনাল্টি আদায় করেন রাফিনহা। এরপর স্পট কিক থেকে নিজেই গোল করেন ব্রাজিলিয়ান তারকা।
বিরতির পর ৫১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ম্যাচে ফিরে আসে আল আহলি। দুর্দান্ত নিয়ন্ত্রণের পর জিজো গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে পরাস্ত করে ব্যবধান ২-১ করেন।
৮৯ মিনিটে ম্যাচের শেষ বড় সুযোগ পায় বার্সেলোনা। গর্ডন পেনাল্টি আদায় করেন। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ ফরোয়ার্ড। তার শট ঠেকিয়ে দেন এল শেনাওয়ি।
শেষদিকে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে গাম্পার ট্রফি আবারও নিজেদের করে নেয় কাতালান ক্লাবটি।
এর মধ্য দিয়ে বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতিও শেষ হলো। আগামী রোববার এলচের মাঠে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের দল।
(ওএস/এএস/আগস্ট ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘চব্বিশ আমাদের আমাদের বলতে থাকলে জুলাইয়ের চেতনা আর থাকবে না’
- সালথা-নগরকান্দায় জাঁকজমকপূর্ণভাবে ৭ নভেম্বর পালনের আহ্বান শামা ওবায়েদের
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
- কাজলা নদীতে নারীদের বৈঠার লড়াই, উৎসবে মাতলো হাজারো মানুষ
- মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ
- ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
- সালথায় ইয়াবাসহ যুবক আটক
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি
- গোবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
- রাইখালীতে জনস্বার্থমূলক অরাজনৈতিক উন্মুক্ত কার্যালয় পরিদর্শন করলেন উথোয়াই মং মারমা
- ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল জব্দ
- ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা
- নাম বদলের রাজনীতি, ইতিহাস মুছে ফেলার বিপজ্জনক প্রবণতা
- তালার শালিখা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- বন্দর, করিডর ও সংযুক্তি: আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হতে পারে কি বাংলাদেশ?
- অসম বয়সের সম্পর্কে জড়ানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত
- হারাধনের দশটি ছেলে
- শ্রদ্ধা ভালোবাসায় কেন্দুয়ায় প্রয়াত কবি হেলাল হাফিজের স্মরণ সভা
- বারো রকম বারো ছড়া
- ‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
- ধামরাইয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- মাগুরার জগদলের চার খুনের ঘটনার প্রধান আসামী গ্রেফতার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








