লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের
স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের ফাইনালে হারের প্রতিশোধটা দারুণভাবেই নিল ভারত। দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৭২ রানে উড়িয়ে দিয়ে নারী এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে হরমনপ্রীত কৌরের দল।
ব্যাট হাতে ১৮৩ রানের বড় সংগ্রহ গড়ার পর বল হাতে লঙ্কানদের ১১১ রানে গুটিয়ে দিয়েছে ভারত। এই জয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল তারা।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের ওপর চাপ তৈরি করেন স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা।
উদ্বোধনী জুটিতে দুজন মিলে ১২৯ রান যোগ করেন। শেফালি ৩৯ বলে ৬৮ ও মান্ধানা ৩৯ বলে ৫৯ রান করেন।
তাদের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে তারা।
শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৮৪ রান। কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতে ইমেশা দুলানিকে ফিরিয়ে দেন ক্রান্তি গৌড।
এরপর অধিনায়ক চামারি আতাপাত্তুকে ৩৬ রানে ফিরিয়ে ভারতের ড্রেসিংরুমে স্বস্তি এনে দেন দীপ্তি শর্মা। স্টাম্পিংয়ের শিকার হন আতাপাত্তু। এরপর বিশমি গুনারত্নেকেও ২০ রানে বোল্ড করেন দীপ্তি। শ্রীলঙ্কার দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়ে ভারতের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন তিনি।
মাঝের ওভারে শ্রীচরণীর স্পিনে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। এশিয়া কাপে দারুণ খেলতে থাকা হারশিতা সামারাবিক্রমা ৯, নিলাক্ষিকা সিলভা ২২ ও কাভিশা দিলহারি ৭ রানে ফিরলে লঙ্কানদের বড় জুটি গড়ার আশা শেষ হয়ে যায়। চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে শ্রীচরণী ভারতের জয়ের পথ সহজ করে দেন।
সব মিলিয়ে ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। আধিপত্য বিস্তার করা ক্রিকেট খেলে যেন গত আসরের বদলা নিল ভারত। ২০২৪ সালের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ভারত। এবার তাদের হারিয়েই এশিয়া কাপের মুকুট পুনরুদ্ধার করল ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটের হিসেবে এটি ভারতের চতুর্থ শিরোপা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
-1.gif)








