‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
স্পোর্টস ডেস্ক : লা লিগায় রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন লিগ সভাপতি হাভিয়ের তেবাস। আতলেতিকো মাদ্রিদের কাছে ডার্বি হারের পর রিয়ালের পক্ষ থেকে রেফারিদের বিরুদ্ধে যে ‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
রবিবারের মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে ২-১ গোলে হারে রিয়াল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ হোসে মরিনিয়ো আতলেতিকোর দুইটি ট্যাকলের ছবি প্রিন্ট করে নিয়ে আসেন, যেগুলো তার মতে লাল কার্ড পাওয়ার মতো ছিল।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ালপন্থী একটি প্রতিবেদনের জবাব দিতে গিয়ে তেবাস দীর্ঘ এক পোস্টে ক্লাবটির রেফারিং নিয়ে অভিযোগের সমালোচনা করেন।
তেবাস বলেন, ‘আবারও তারা একই গল্প তৈরি করছে..সেই আগের ন্যারেটিভ।
যেন চিরস্থায়ী ষড়যন্ত্রের গল্প।’
রিয়াল মাদ্রিদ ও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে তেবাসের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের।
এবারও তিনি অভিযোগ করেন, রেফারিং নিয়ে এমন বক্তব্য লিগের অন্য ক্লাবগুলোর প্রতি অসম্মান তৈরি করে।
‘এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, রেফারিরা সেই ব্যবসার ক্ষতি করছে, যা তাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এর অর্থ কী? রাজস্ব, দর্শকসংখ্যা নাকি ক্লাবের পরিচয়ের ভিত্তিতে রেফারিং হবে? প্রতিযোগিতায় সমতার ধারণা এমন হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদ লা লিগার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের ছাড়া লা লিগার কোনো মূল্য নেই। এমন দাবি অন্য ক্লাব, তাদের সমর্থক এবং তাদের ইতিহাসের প্রতি অবজ্ঞা প্রকাশ করে। এই প্রতিযোগিতা কারও একার নয়।’
চলতি মৌসুমে রিয়ালের শুরুটা অবশ্য ভালো হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন ও লিগের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এরই মধ্যে ছয় পয়েন্ট পিছিয়ে আছে তারা।
তেবাস বলেন, ‘রেফারিরা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এমন দাবি করা বাস্তবতা থেকে অনেক দূরে থাকা।’
‘এই ধরনের বয়ান মাঠের সমস্যাগুলো আড়াল করার অজুহাত হিসেবে ব্যবহৃত হয়। মাঠে কী ঘটছে, সেটা ব্যাখ্যা করার চেয়ে ষড়যন্ত্রের কথা বলা সহজ।’
তেবাসের মন্তব্যের পর মঙ্গলবারই পাল্টা বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগা সভাপতির বক্তব্যকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করেছে ক্লাবটি।
রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘লা লিগার সভাপতি তার প্রাতিষ্ঠানিক অবস্থান ব্যবহার করে প্রতিটি প্রকাশ্য বক্তব্যে যেভাবে রিয়াল মাদ্রিদকে আক্রমণ ও অসম্মান করে চলেছেন, তা আমাদের কাছে অসহনীয়।’
‘এই অনুপযুক্ত আচরণ দীর্ঘদিন ধরে চলছে। আমরা মনে করি, স্প্যানিশ পেশাদার ফুটবলের এখন এমন একজন নেতৃত্ব প্রয়োজন, যিনি নিরপেক্ষতার মৌলিক দায়িত্ব নিয়ে এটি পরিচালনা করতে পারবেন এবং এর পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে পারবেন।’
মরিনিয়ো চলতি মৌসুমের আগে দ্বিতীয়বারের মতো সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্বে ফিরেছেন। দুই বছর বড় কোনো শিরোপা না জেতা রিয়ালকে আবার সাফল্যের পথে ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ এই কোচকে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’
- ভিসা ব্যবস্থা আরো সহজ করলো ভারত
- ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার’
- ‘আইন মেনেই হাসিনাকে দেশে ফিরতে হবে’
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী কর্নেল বাজার এলাকায় পাকসেনাদের এ্যামবুশ করে
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- জহির খান’র কবিতা
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- মুকুটি আর কুকুটি
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
-1.gif)








