‘আশা করি খুব বেশি কাঁদতে হবে না’
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ মুহূর্ত ঘনিয়ে আসায় আবেগঘন এক রাতের জন্য প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা দল। বলিভিয়ার বিপক্ষে বড় জয়ের পর দলের অন্যতম ফরোয়ার্ড লাওতারো মার্তিনেস জানিয়েছেন, জাতীয় দলের কিংবদন্তির বিদায়ী ম্যাচটি হবে বিশেষ এক মুহূর্ত।
বুধবার রাতে কর্দোবার এস্তাদিও মারিও আলবের্তো কেম্পেসে বলিভিয়াকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরুতেই বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো। এরপর বিরতির আগে নিকো পাসের চিপ শটে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর হেডে তৃতীয় গোল পায় আর্জেন্টিনা। শেষ দিকে হোসে ম্যানুয়েল লোপেজ কাছ থেকে গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লাওতারোর আলোচনার বড় অংশজুড়ে ছিল মেসির বিদায়। আর্জেন্টিনার জার্সি পরার অনুভূতি নিয়ে লাওতারো বলেন, ‘এই জার্সি পরা সবসময়ই দারুণ অনুভূতির। এটি নতুন একটি চক্র, আজ থেকে আবার শুরু হলো। যারা বিশ্বকাপে খেলেছি, আমাদের অভিজ্ঞতা দলকে সাহায্য করবে।’
২০২৬ বিশ্বকাপের রানার্সআপ হওয়ার পর আবার জাতীয় দলে একত্রিত হওয়া নিয়েও কথা বলেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার, ‘বিশ্বকাপের পর আমরা আবার একত্রিত হয়েছি এবং দলের শক্তি ঠিক আগের মতোই আছে।’
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। সেই বিদায়ী মুহূর্ত নিয়ে লাওতারো বলেন, রাতটি আবেগে ভরা হবে। তিনি বলেন, ‘মঙ্গলবারের ম্যাচ অবশ্যই আবেগপূর্ণ, বিশেষ এবং গুরুত্বপূর্ণ হবে। আশা করি আমরা খুব বেশি কাঁদব না।’
আগস্টের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। বিশ্বকাপের পর এবং তার বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাওয়া মেসি আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করছেন। তার অর্জনের মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের শিরোপা।
আলবিসেলেস্তেদের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। বিশ্বকাপেই করেছেন ২১ গোল, যা তাকে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
-1.gif)








