চ্যাম্পিয়ন্স লিগের জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতে পারবেন কেইন
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মুখিয়ে আছেন হ্যারি কেইন। এতটাই মুখিয়ে আছেন যে, ইউরোপের শিরোপা জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতে রাজি আছেন তিনি। দিনকয়েক আগে ব্যালন ডি’অর জিতেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেইন।
২০০১ সালের পর ৩৩ বছর বয়সী কেইন প্রথমবারের মতো ইংলিশ ফুটবলার হিসেবে জিতেছেন এই পুরস্কার। জেতার লড়াইয়ে তিনি হারিয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামালকে।
কয়েকদিনের মধ্যেই বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে কেইনের। তবে ব্যক্তিগত অর্জনের আনন্দের মধ্যেও তার চোখ এখন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপায়। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভাবনার কথা জানান ইংল্যান্ড অধিনায়ক।
হ্যারি কেইন বলেন, ‘আমরা ফুটবল খেলি দলীয় শিরোপার জন্য। আমাদের খেলাটিতে দলীয় সাফল্য সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে ব্যালন ডি’অর জেতা আমার জীবন ও ক্যারিয়ারের অন্যতম সেরা অনুভূতি ছিল। তবে দলের সঙ্গে এমন মুহূর্ত কাটানো, ক্লাবের হয়ে উদযাপন করা বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরতে পারলে সেটি হবে অসাধারণ অনুভূতি।’
তাকে প্রশ্ন করা হয় ব্যালন ডি’অর ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মধ্যে একটিকে বেছে নিতে বললে কোনটিকে বেছে নেবেন তিনি, এমন প্রশ্নের জবাবে ইংলিশ ফরোয়ার্ড বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স লিগই বেছে নেব। তবে দুটিই জেতার সুযোগ আমার সামনে আছে। দেখা যাক কী হয়। ব্যালন ডি’অর আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। এটি আমাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু আপনি বড় ফাইনাল খেলতে চান, চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এবং সতীর্থদের সঙ্গে সেই আবেগ ভাগ করে নিতে চান।’
লন্ডনে আয়োজিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত হন কেইন। ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতে তিনি জায়গা করে নিয়েছেন মাইকেল ওয়েন, স্যার স্ট্যানলি ম্যাথিউস, স্যার ববি চার্লটন ও কেভিন কিগানের পাশে।
শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ‘ডের ক্লাসিকারে’র আগে কেইনকে সম্মান জানায় বায়ার্ন ও তাদের সমর্থকেরা। ১৯৮১ সালে কার্ল-হাইঞ্জ রুমেনিগের পর বায়ার্নের আর কোনো ফুটবলার ব্যালন ডি’অর জেতেননি।
(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








