বিগব্যাশে মুস্তাফিজ, কাটার মাস্টারকে ঘিরে বিশেষ আয়োজন
স্পোর্টস ডেস্ক : এমসিজিতে বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। শুধু মাঠের লড়াই নয়, মুস্তাফিজকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটির জন্যও থাকছে বিশেষ চমক।
বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশি এই বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত এই বোলার বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে শিকার করেছেন ৪০০টিরও বেশি উইকেট।
মুস্তাফিজের আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, অর্থাৎ এমসিজিতে, বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।
লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে এনে গ্যালারি মাতানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রেনেগেডস। সেই সাথে থাকছে টিকিটেও বিশেষ ছাড়। ওই ম্যাচে ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় থাকা মুস্তাফিজও উচ্ছ্বসিত। দলে যোগ দেওয়ার আগে জানিয়েছেন, প্রথমবার মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামা তার জন্য বিশেষ কিছু। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই এখন তার লক্ষ্য।
এদিকে মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকির বিশ্বাস, মুস্তাফিজের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার সামর্থ্য দলের শক্তি বাড়াবে।
আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করেই রেনেগেডস শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের এই তারকা পেসারের।
বিশ্ব ক্রিকেটে কাটারের জাদুতে বহুবার প্রতিপক্ষকে চমকে দিয়েছেন মুস্তাফিজ। এবার সেই জাদু দেখার অপেক্ষায় মেলবোর্ন।
(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








