সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
স্টাফ রিপোর্টার : দেশের ফুটবলে পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন ফ্যান। ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হয়েছে দেশের নাম্বার ওয়ান ফ্যান ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশ ফুটবলের পুরুষ ও নারী জাতীয় দলের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে সহযোগিতার পথ ধরে এবার দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই ফুটবল আসরে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো ওয়ালটন ফ্যান।
আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ছয় দেশের অংশগ্রহণে এ টুর্নামেন্ট। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর। আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে বাংলাদেশ দলকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশার এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন ফ্যান।
এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন দীর্ঘদিন ধরে ফুটবলের বিভিন্ন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিক সময়েও জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ ও নারী ফুটবলে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই সহযোগিতা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই ওয়ালটন দীর্ঘদিন ধরে দেশের পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, এই আসর তরুণদের ফুটবলে আরও আগ্রহী করে তুলবে এবং বাংলাদেশ দলের সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের আনন্দের উপলক্ষ এনে দেবে।”
জানা যায়, ২০২৫ সালের নারী ফুটবল ত্রিদেশীয় টুর্নামেন্টের কো-স্পন্সর ছিলো ওয়ালটন। একইভাবে এশিয়ান কাপ বাছাইপর্ব ২০২৫–২৬-এর বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের কো-স্পন্সর ছিল ‘ওয়ালটন বিএলডিসি ফ্যান’। ২০২৫ সালের ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ–ভারত ফুটবল ম্যাচের অ্যাসোসিয়েট স্পন্সর ছিল ‘ওয়ালটন ফ্যান’। এছাড়া একই বছরের ৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ–হংকং ফুটবল ম্যাচেও কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিলো ওয়ালটন।
নারী ফুটবলে ওয়ালটনের সহযোগিতার ইতিহাসও দীর্ঘদিনের। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ছিল প্রতিষ্ঠানটি। ওই আসরে দলের ক্রীড়াসামগ্রী কেনার জন্য অর্থ সহায়তা দেয় ওয়ালটন। পরবর্তী সময়ে বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর এবং অনূর্ধ্ব-১৬ নারী দলের চীন সফরেও ক্রীড়াসামগ্রী সরবরাহে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।
পৃষ্ঠপোষকতার পাশাপাশি নারী ফুটবলারদের সাফল্য উদ্যাপন ও উৎসাহিত করার উদ্যোগেও পাশে থেকেছে ওয়ালটন। ২০১৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে বাফুফের সঙ্গে যৌথভাবে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৮ সালের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকেও সংবর্ধনা দিয়েছে ওয়ালটন।
বাংলাদেশ ফুটবলের পুরুষ ও নারী জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ওয়ালটনের এই সম্পৃক্ততার নতুন সংযোজন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ওয়ালটন ফ্যানের পৃষ্ঠপোষকতা। দেশের ফুটবলের অগ্রযাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার এই ফুটবল উৎসবে শামিল হচ্ছে ওয়ালটন ফ্যান।
(পিআর/এসপি/নভেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








