পুঁজিবাজারে ছুটে আসছেন নারী-পুরুষ, দেশি-বিদেশি বিনিয়োগকারী
স্টাফ রিপোর্টার : দীর্ঘ মন্দা কাটিয়ে শেয়ারবাজার কিছুটা ইতিবাচক ধারায় ফেরায় প্রতিনিয়ত পুঁজিবাজারে নতুন নতুন বিনিয়োগকারীরা আসছেন। বাজারে নারী-পুরুষ ও দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। গত এক মাসে বাজারে নতুন বিনিয়োগকারী এসেছে এক লাখের ওপরে।
সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর পর্যন্ত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৫ হাজার ৬৫টি, যা ৩০ সেপ্টেম্বর ছিল ২২ লাখ ৮৪ হাজার ৮০২টিতে। অর্থাৎ গত এক মাসে বিও হিসাব বেড়েছে ১ লাখ ২৬৩টি।
সিডিবিএল’র তথ্য মতে, গত এক মাসে পুরুষ ও নারী উভয় ধরনের বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা। কোম্পানি বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে।
বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৭ লাখ ৫৫ হাজার ২১৫টি। সেপ্টেম্বর শেষে এই সংখ্যা ছিল ১৬ লাখ ৭৮ হাজার ৬১৩টি। অর্থাৎ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ৭৬ হাজার ৬০২টি।
অপরদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৬ লাখ ১৬ হাজার ৩২৫টি। সেপ্টেম্বর শেষে এই সংখ্যা ছিল ৫ লাখ ৯২ হাজার ৮০৬টি। এ হিসাবে নারী বিনিয়োগকারীদের বেড়েছে ২৩ হাজার ৫১৯টি।
এদিকে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৩ হাজার ৫৩৫টি। সেপ্টেম্বর শেষে এই সংখ্যা ছিল ১৩ হাজার ৩৮৩টিতে। সে হিসাবে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৫২টি।
ব্যক্তি বিনিয়োগকারীদের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ২২ লাখ ৩৯ হাজার ৪০৩টি। যা সেপ্টেম্বর শেষে ছিল ২১ লাখ ৪৮ হাজার ৩৪৫টি। অর্থাৎ দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৯১ হাজার ৫৮টি।
অপরদিকে বর্তমানে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১ লাখ ৩২ হাজার ১৩৭টি। সেপ্টেম্বর শেষে এই সংখ্যা ছিল ১ লাখ ২৩ হাজার ৭৪টিতে। অর্থাৎ প্রবাসী ও বিদেশি বিও হিসাব বেড়েছে ৯ হাজার ৬৩টি।
পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী বাড়ার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শাকিল রিজভী বলেন, করোনার কারণে বিনিয়োগকারী কমার কথা, সেখানে নতুন বিনিয়োগকারী বেড়েছে। এটা পুঁজিবাজারের জন্য খুব ভালো খবর।
তিনি বলেন, বিএসইসির নতুন কমিশন বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তার ফলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। আর আস্থা বাড়ার কারণে বিনিয়োগকারীরা পুঁজিবাজারমুখি হয়েছেন। এছাড়া বেশকিছু নতুন আইপিও এসেছে। এটা বিও হিসাব বাড়ার একটি অন্যতম কারণ।
নতুন বিনিয়োগকারী আসায় বাজারে কি ধরনের প্রভাব পড়বে জানতে চাইলে তিনি বলেন, নতুন বিনিয়োগকারী যত বাড়বে বাজারে গভীরতা তত বাড়বে। সেই সঙ্গে বাজারকাঠামো শক্তিশালী হবে। কারণ শুধু ব্যাংকের টাকার ওপর ভর করে শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব না।
(ওএস/এসপি/নভেম্বর ০৮, ২০২০)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








