জিআই পাচ্ছে বগুড়ার দই ও শীতলপাটি
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এখন পর্যন্ত ১১টি পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে। শিগগির নিবন্ধন পেতে যাচ্ছে আরও দুটি পণ্য। সেগুলো হলো- বগুড়ার দই ও শীতলপাটি। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিপিডিটি জানায়, বগুড়ার দই ও শীতলপাটির জন্য চলতি বছরের মাঝামাঝিতে আবেদন করা হয়েছিল। এখন যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়াটি শেষ হতে আরও কয়েকদিন লাগবে। এরপর গেজেট আকারে সে ঘোষণা আসবে।
কোনো দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই) পণ্য। শুধু বাংলাদেশেই উৎপাদিত হয় এমন ১১টি পণ্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এ পর্যন্ত।
বাংলাদেশের প্রথম জিআই পণ্যের স্বীকৃতি পায় জামদানি শাড়ি। এরপর একে একে পেয়েছে ইলিশ মাছ, ক্ষীরশাপাতি আম, মসলিন, বাগদা চিংড়ি, ফজলি আম, কালিজিরা চাল, বিজয়পুরের সাদা মাটি, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি এবং দিনাজপুরের কাটারিভোগ চাল।
আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ওয়ার্ল্ড প্রপার্টি রাইটস অরগানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে।
কোনো পণ্য জিআই পেলে এরপর গেজেট প্রকাশের দুই মাসের মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান বা দেশ তাতে আপত্তি না জানালে চূড়ান্ত স্বীকৃতির সনদ দেয় ডিপিডিটি।
(ওএস/এসপি/নভেম্বর ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
- এবার নেদারল্যান্ডসে যাচ্ছে খুলনার ‘দেলুপি’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ৪৪২ টাকা
- ‘নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই’
- 'রাও ফরমান আলীর পরিচালনায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়'
- লোহাগড়ায় ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন
- নড়াইলে নানা আয়াজনে অনুষ্ঠিত হলো নবান্ন ও পিঠা উৎসব
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- হাদি হামলার আসামি ধরতে হিলি সীমান্তে বিজিবির কড়া নজরদারি
- ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর
- কারিগরি সমস্যার পর উৎপাদনে ফিরল কাপ্তাইয়ে কেপিএম
- মহম্মদপুরে বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসায় নবগঠিত কমিটির পরিচিত সভা ও উপবৃত্তি-মেধাবৃত্তি প্রদান
- মুকসুদপুরে ভূমিকর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন
- শ্যামনগরে আচরণবিধি মেনে নিজ হাতে ব্যানার সরালেন বিএনপি প্রার্থী
- ফুলপুরে বিএনপির উঠোন বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- জেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে সাভানা পার্ক কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
- সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ১০
- নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নড়াইলের দুটি আসনে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- হাদীকে গুলি করার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ
- ৮ বছরেও শেষ হয় নাই নড়াইলের ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ
- নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার
- ‘জেলে চিকিৎসাহীন কষ্টে আছি, রিমান্ডে নিলে জীবনের ঝুঁকি বাড়বে’
- সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকেই চায় ব্রাজিল
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- অমলকান্তি
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- স্বাধীনতার সুখ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'রাও ফরমান আলীর পরিচালনায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়'
-1.gif)








