ভারত থেকে পেঁয়াজ এলো ১২৮৮ টন, অনুমতি ৪ লাখ ৩৩ হাজার
স্টাফ রিপোর্টার : বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল সোমবার থেকে দেশে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দুদিনে আমদানির এক হাজার ২৮৮ টন পেঁয়াজ দেশে এসেছে। অন্যদিকে এ পর্যন্ত মোট চার লাখ ৩৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ জুন) কৃষি মন্ত্রণালয়ের পেঁয়াজ আমদানি নিয়ে সবশেষ তথ্যে বিষয়টি জানানো হয়েছে।
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সোমবার (৫ জুন) থেকে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বলে গত রোববার (৪ জুন) কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।
এরই ধারাবাহিকতায় আমদানির প্রথম দিনে (সোমবার) সকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন দেওয়া শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রথম দিন ২১০টি আইপি আবেদন অনুমোদন দেওয়া হয়, এতে পেঁয়াজের পরিমাণ ছিল ২ লাখ ৮০ হাজার ৮০০ টন।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সম্প্রতি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠেছে। নিজেরা সিন্ডিকেট করে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন ইচ্ছামতো। ঈদুল আজহার একমাস আগেই বাজারে পেঁয়াজের দাম ওঠে আকাশচুম্বী। গত রবিবারও রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হয় প্রায় ১০০ টাকা কেজি দরে।
মাত্র দেড়মাস আগেও রমজানে পেঁয়াজের কেজি ছিল ৩৫ টাকা। এখন তা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। তবে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে গত দুদিনে ব্যবধানে পণ্যটির দাম কমতে শুরু করেছে।
সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। গতকাল সোমবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে মাত্র একদিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিপ্রতি কমে ২৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
(ওএস/এএস/জুন ০৬, ২০২৩)
পাঠকের মতামত:
- শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
- 'প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে'
- প্রেমিকের প্ররোচনায় কণ্যা শিশুকে শ্বাসরোধে হত্যা
- প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
- শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
- ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
- কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ
- শ্রীনগরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
- ‘অনেকদিন পর নানি বাড়ী এসেছি, ধানের শীষে ভোট চাইতে’
- ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয়নি: ফখরুল
- ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র
- মানবদরদী চিকিৎসক ডাঃ বীরেন্দ্রনাথ অধিকারীর মহাপ্রয়াণ দিবসে ধর্মীয় আয়োজন
- ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ ইনেসপেক্টর মাহাবুব মিল্কী
- ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা
- মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
- ‘আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস’
- ‘দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার’
- জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
- কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
- পাবনা–৪ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








