১ মার্চ বিমা দিবস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সাজবে সচিবালয়
স্টাফ রিপোর্টার : আগামী ১ মার্চ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় বিমা দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যথাযথ মর্যাদায় দেশব্যাপী ‘জাতীয় বিমা দিবস’ পালন ও এ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচিবালয়ের ভবন-৭ এ ব্যানার প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ের প্রবেশদ্বার, প্রাচীর এবং সম্মুখভাগ সজ্জিত করা হবে।
২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এসব ব্যানার প্রদর্শন এবং সচিবালয়ে সজ্জিত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে এ অঞ্চলের প্রধান হিসেবে যোগ দেন। তারিখটিকে স্মরণীয় করে রাখতে সরকার ১ মার্চকে ‘জাতীয় বিমা দিবস’ হিসেবে ঘোষণা করে।
২০২০ সালের ১৫ জানুয়ারি বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সুপারিশে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বিমা দিবস পালনের ঘোষণা দেয় সরকার। এরপর থেকে প্রতিবছরের ১ মার্চ জাতীয় বিমা দিবস পালন করা হচ্ছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যকলয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় বিমা দিবস ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধামন্ত্রী সম্মতি দিয়েছেন। আগামী ১ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এদিকে, সচিবালয়ে ব্যানার ঝুলানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ খ্রিস্টাব্দে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে আঞ্চলিক প্রধান হিসেবে ঢাকায় যোগদান করেছিলেন। এ অফিসে বসেই তিনি প্রণয়ন করেছিলেন বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা।’
এতে আরও বলা হয়েছে, ‘বাঙালি জাতির ঐতিহাসিক মুক্তি-সংগ্রামের সঙ্গে বিমাশিল্পের সম্পৃক্ততায় জাতির পিতার অমর স্মৃতিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে প্রতিবছর ক শ্রেণিতে দেশব্যাপী জাতীয় বিমা দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী প্রতিবছর জাতীয় বিমা দিবসের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন।’
আগামী ১ মার্চ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী জাতীয় বিমা দিবস পালন করা হবে। দিবসটি পালন এবং এ সম্পর্কে সবার সচেতনতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে বাংলাদেশ সচিবালয়ের ভবন-৭ এ একাধিক ব্যানার ঝুলানো/প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে জননিরাপত্তা বিভাগে পাঠানো আরেক চিঠিতে বলা হয়েছে, আগামী ১ মার্চ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী জাতীয় বিমা দিবস পালন করা হবে। দিবসটি পালন এবং এ সম্পর্কে সবার সচেতনতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে বাংলাদেশ সচিবালয়ে সজ্জিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ চিঠিতে ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সচিবালয়ে সজ্জিত করার জন্য অনুমতি চাওয়া হয়ছে।
এছাড়া সোনালী ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া আরেক চিঠিতে জাতীয় বিমা দিবস উপলক্ষে মিতিঝিলে অবস্থিত পাপলা চত্বরে বিলবোর্ড, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে সজ্জিত করার অনুমতি চাওয়া হয়েছে।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








