স্থলবন্দর ও শুল্ক স্টেশনের চার্জ সহনীয় করার দাবি
স্টাফ রিপোর্টার : দেশের স্থলবন্দর এবং শুল্ক স্টেশনসমূহে আমদানিকৃত পণ্যের বিদ্যমান লেবার হ্যান্ডেলিং চার্জ, পণ্য লোড-আনলোড চার্জ, ইকুইপমেন্ট চার্জ কমানোর দাবি জানিয়েছেন আমদানি ও রপ্তানিকারকরা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে সিলেট বিভাগের ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট অ্যান্ড ট্রান্সশিপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ আহ্বান জানানো হয়।
কমিটির চেয়ারম্যান আহমেদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম।
এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প সম্প্রসারণের সাথে সাথে স্থলবন্দর ও শুল্ক স্টেশনসমূহ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু ভারত থেকেই আমরা বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে থাকি। যার সিংহভাগই আসে স্থল বাণিজ্যের মাধ্যমে। এমন পরিস্থিতিতে, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দর এবং শুল্ক স্টেশনসমূহের সক্ষমতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ।
স্থলবন্দর, শুল্ক স্টেশনসহ আমদানি-রপ্তানি বাণিজ্যের বিদ্যমান সমস্যা সমাধানে ব্যবসায়ীদের কাছ থেকে লিখিত আকারে সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাবনা আহ্বান করেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, এসব যৌক্তিক প্রস্তাবনা নিয়ে এফবিসিসিআই সরকারের সঙ্গে আলোচনা করবে।
স্ট্যান্ডিং কমিটির কমিটির ডিরেক্টর ইন-চার্জ এবং এফবিসিসিআই পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমেদ জানান, সিলেটের তামাবিল ও শেওলা স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাথর, চুনাপাথর, কয়লা, ফলসহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় সিমেন্ট, প্লাস্টিক পণ্য, ফার্নিচার, পাটসহ প্রক্রিয়াজাত কৃষিপণ্য। বন্দরসমূহে কয়লা ও পাথর আমদানি-রপ্তানির ক্ষেত্রে লোড-আনলোড চার্জ অনেক বেশি, যা বাস্তবে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর সঙ্গে যুক্ত হয় ১৫ শতাংশ ভ্যাট, যা আমদানিকারকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, আমদানিকৃত কয়লা ও পাথর দীর্ঘদিন রেখে বিক্রি করতে হয় বিধায় আমদানিকারককে এক বছর মেয়াদী ভাড়া বন্দোবস্ত প্রদান ও বন্দরে ডাম্পিং এরিয়া বৃদ্ধির করতে হবে।
স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলোতে সড়ক পরিবহন ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের প্রস্তাবনা তুলে ধরেন আহমেদ শাখাওয়াত সেলিম চৌধুরী। তিনি বলেন, যোগাযোগের উন্নয়ন হলে পণ্য পরিবহনের ব্যয় কমবে। এর ফলে ব্যবসায়ীদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক, কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা ব্যবসায়ীরা।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








