সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালু
ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বিক্রয়োত্তর সেবাকে আরো উন্নত ও গতিশীল করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি আরো বৃদ্ধির প্রত্যয় নিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হলো ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স-২০২৪’। এতে দেশজুড়ে এসি সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর ঘোষণা দেয়া হয়। বাংলাদেশে ওয়ালটনই প্রথম এসি সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালু করলো। এর আওতায় সার্ভিস এক্সাপার্টসরা দূর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হলে বা স্বাভাবিক মৃত্যুবরণ করলে ক্ষতিগ্রস্থ পরিবার দেড় লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন।
রবিবার (৩ মার্চ) সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান ও ডেপুটি সিবিও সন্দীপ কুমার বিশ্বাস, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটনের চিফ সার্ভিস অফিসার শিবদাস রায়, এসি সার্ভিস বিভাগের প্রধান মো. আরিফুজ্জামান পিনন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আনজুম, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, এসি আরএনআই বিভাগের প্রধান আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
কনফারেন্সে ওয়ালটন, মার্সেল, এসিসি ও সেইফ ব্র্র্যান্ড এসি’র বিক্রয়োত্তর সেবার সঙ্গে সম্পৃক্ত ১২ শতাধিক সার্ভিস পার্টনার ও প্রতিনিধি অংশ নেন। তাদের আগমনে ‘আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকবো’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় ওয়ালটন হেডকোয়ার্টার্সের আঙ্গিনা।
‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স-২০২৪’ এ এসির বিক্রয়োত্তর সেবার মান আরো উন্নত, গতিশীল করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিকল্পে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রথম বিএসটিআই সিক্স-স্টার এনার্জি রেটিং প্রাপ্ত দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের রেসিডেন্সিয়াল এসিসহ ইনভার্টনিক্স সিরিজের লাইট কমার্সিয়াল এসি উন্মোচন করেন।
কনফারেন্সে উপস্থিত সার্ভিস প্রতিনিধিদের উদ্দেশ্যে ওয়ালটনের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন সার্ভিস সেন্টার হচ্ছে দেশের একমাত্র আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস সেন্টার। আপনারা যারা বিক্রয়োত্তর সেবার সঙ্গে জড়িত আছেন তারাও ওয়ালটন পরিবারের সদস্য। ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ থেকে এসি সার্ভিস প্রতিনিধিদেরকেও ওয়ালটনের জীবনবীমা সুবিধার আওতায় অন্তুর্ভূক্ত করা হলো। পাশাপাশি, বিক্রয়োত্তর সেবা প্রদানকারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আজ থেকে দেশের প্রতিটি সার্ভিস সেন্টারে হেলথ অ্যান্ড হাইজেনিক অফিসার থাকবে। এছাড়াও সার্ভিস সেন্টারগুলোতে হেলথ কেয়ার সেন্টার চালু করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন সার্ভিস প্রতিনিধিরা।
ওয়ালটনের এমডি আরো বলেন, গ্রাহকদের হাতে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সেবা ও বিক্রয়োত্তর সেবা প্রদানেও ওয়ালটন অদ্বিতীয়। পণ্য ও গ্রাহক সেবার ক্ষেত্রে অন্যান্য কোম্পানির সঙ্গে আমাদের পার্থক্য পাহাড় সমান। গ্রাহক সন্তুষ্টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেই। কনজ্যুমার ইজ দ্য কিং- এই বিশ্বাস থেকে ওয়ালটনের কাছে সাধারণ ভোক্তা ও ক্রেতারা সবার উপরে। তাদের আমরা যত বেশি সেবা দিবো, ওয়ালটনের প্রতি তাঁরা ততো বেশি সন্তুষ্ট থাকবে। গ্রাহক সন্তুষ্টি আরো বৃদ্ধি এবং বিক্রয়োত্তর সেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে ওয়ালটন সার্ভিস সেন্টারগুলোতে টেকনিক্যাল সেন্টার চালুর ঘোষণা দেন তিনি।
কনফারেন্সে বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ালটন, মার্সেল, এসিসি ও সেইফ ব্র্যান্ডের এসি সার্ভিসের সঙ্গে যুক্ত ৪০ জন পার্টনার্সকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম এবং ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স-২০২৪’।
(পিআর/এসপি/মার্চ ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালে চলমান বিচারে প্রভাব পড়বে না’
- ধামরাইয়ের ১৪৭ টি ভোট কেন্দ্রের সব কটিতেই ধানের শীষ প্রার্থী তমিজ উদ্দিন বিপুল ভোটে জয়ী
- টাঙ্গাইল জেলার ভোটের সাতকাহন
- বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?
- ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‘সবচেয়ে ভালো’ বিষয়
- ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না বুলবুল
- ‘মানুষ সংস্কার চায়, ‘হ্যাঁ’ ভোট তার প্রমাণ’
- ‘বাধ্য করা হলে রাজপথে নামবো’
- ‘নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না’
- 'চীনা জনগণ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে'
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি’
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
- গোপালগঞ্জে জয়যুক্ত হয়েছে না ভোট
- নির্বাচনের পরবর্তী পরিস্থিতি: কৌশলগত স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- আ. লীগের দুর্গে বিএনপির জয়
- দিনাজপুরে ৬টি আসনে কে কত ভোট পেলেন
- ফুলপুরে মুফতি মুহাম্মাদুল্লা'র জয়লাভ
- জালিয়াতির কলঙ্ক মোচন ও তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ
- গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে: ফখরুল
- ‘কল-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব’
- টাঙ্গাইলে বিএনপির নিরঙ্কুশ বিজয়
- তারেক রহমান, আপনাকে বলছি
- মাগুরায় দুটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
-1.gif)








