ঈদ ঘিরে আরও বেড়েছে মাংসের দাম
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীর বাজারগুলোয় আরও বেড়েছে মুরগি ও মাংসের দাম। বুধবার (১০ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার ও এর আশপাশের বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা এবং ছাগলের মাংস এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের বাইরে এলাকার বাজারগুলোয় বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ দুই দিন আগেও কারওয়ান বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস এক হাজার ১০০ টাকা এবং ছাগলের মাংস এক হাজার টাকায় বিক্রি হয়েছিল।
মাংসের দাম বাড়ার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের খাসির মাংস বিক্রেতা মোতালেব বলেন, ঈদের কারণে খামারি ও আড়তদাররা দাম বাড়িয়েছেন। প্রতিটি খাসি ও ছাগলে প্রায় ৮০০-১০০০ টাকা দাম বেড়েছে। ফলে ভোক্তা পর্যায়ে আমাদেরও একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া ঈদের বাজারে এসব পোল্ট্রি পণ্যের দাম একটু বাড়ে বলে জানান এই বিক্রেতা।
একই কথা বলেন গরুর মাংস ব্যবসায়ী মো. আবির। তিনি বলেন, গরু আড়ৎ থেকে কিনে এনে জবাই করার পর প্রতি কেজির দাম পড়েছে ৮০০ টাকার বেশি। সেখানে আমরা ৭৮০ টাকা করে বিক্রি করছি। ঈদের সময় গরুর চাহিদা থাকে, তাই দাম একটু বাড়া স্বাভাবিক।
তবে মাংসের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। মহসিন নামের এক ক্রেতা বলেন, মাংসের দাম এমনিতেই বেশি। তার ওপর ঈদের কারণে আরও দাম বাড়িয়েছেন বিক্রেতারা। রোজায় তো ভোক্তারা স্বস্তিতে ছিলই না, ঈদেও স্বস্তি নেই। এমনিতেই ঈদে নানা খরচের চাপ। তার ওপর মাংসের এই বাড়তি দাম আমাদের ওপর আরও চাপ বাড়াচ্ছে।
এদিকে, গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রতিনিয়ত বাড়ছে মুরগির দাম। গত দুই দিনের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় ৫০ টাকার বেশি।
বর্তমানে প্রতি কেজি বড় ব্রয়লার মুরগি ২৬০ টাকা, ছোট ব্রয়লার মুরগি ২৭০ টাকা, সোনালী মুরগি ৩৮০ টাকা, লাল লেয়ার ৩৪০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, সাদা কক মুরগি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দুই দিন আগেও প্রতি কেজি বড় ব্রয়লার মুরগি ২৪০ টাকা, ছোট ব্রয়লার মুরগি ২৫০ টাকা, সোনালী মুরগি ৩৭০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা, সাদা লেয়ার ২৭০ টাকা, সাদা কক মুরগি ৩৩০ টাকা দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে দাম আরও কম ছিল।
মুরগির দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা সরবরাহের ঘাটতিকে দুষলেও বাজারে পর্যাপ্ত মুরগির সরবরাহ দেখা যায়।
জিয়াউল হক নামের এক মুরগি বিক্রেতা বলেন, ঈদে অনেকে গ্রামের বাড়িতে যাওয়ায় সেখানে মুরগি বিক্রি হচ্ছে। এ কারণে ঢাকায় মুরগি কম আসছে। যার কারণে দাম কিছুটা বাড়তি। তবে এটা ঈদের পর কমে যাবে।
মঞ্জু নামের আরেক বিক্রেতা বলেন, কাপ্তান বাজারেই মুরগির দাম বেশি। তাই বাধ্য হয়ে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
তবে ক্রেতারা বলছেন, ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মুরগির দাম বাড়িয়েছেন।
জুয়েল নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, ক্রেতারা বলছেন বাজারে মুরগি নেই। কিন্তু আমি দেখছি বাজারে মুরগির কোনো সংকট নেই। সিন্ডিকেট করে ব্যবসায়ীরা মুরগির দাম বাড়াচ্ছে। এটা উচিত না। ঈদের আনন্দে এটা আমাদের ওপর বাড়তি চাপ।
আফসার নামের আরেক ক্রেতা বলেন, মুরগির দাম অনেক বেশি৷ গরু-খাসির বাজারে তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের যাওয়া অনেক আগেই বন্ধ হয়ে গেছো। এখন মুরগির বাজারেও আসা বন্ধ হবে। গরু-খাসি এখন বড়লোকের খাবার। আমারা কয়দিন পর মুরগিও খেতে পারব না।
(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








