টাঙ্গাইলে শাক-সবজির বাজার লাগামহীন, আমিষ যেন বিলাসিতা
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপে ক্রেতা সাধারণ পুড়ে ছাড়খার হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে নাভিশ্বাস দেখা দিয়েছে। অধিকাংশ পরিবারে একবেলা আমিষ জুটছেনা।
আজ বৃহস্পতিবার সরেজমিনে টাঙ্গাইলের পাইকারীর বড় বাজার পার্ক বাজার, সিটি বাজার, ছয়আনী বাজার, আমিন বাজার, সাবালিয়া বাজার, সাবালিয়া চার রাস্তার মোড় বাজার, বাসস্ট্যান্ড বাজার, বৈল্যা বাজার, বেবীস্ট্যান্ড বাজার, কলেজগেট বাজার ঘুরে দেখা যায়- সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও নিম্ন ও নিম্নমধ্যবিত্তের ক্রেতাদের নাগালের বাইরে। গরিবের প্রোটিন হিসেবে পরিচিত ডিম সরকারের বেঁধে দেওয়া প্রতিপিস ১১ টাকা ৮৭ পয়সার স্থলে ১৩ টাকা ৭৫ পয়সা দরে বিক্রি হচ্ছে।
শাক-সবজি গত সপ্তাহের চেয়ে কেজিতে ২-৩ টাকা কমে বিক্রি হলেও তা সাধারণের নাগালের বাইরে।
চলতি সপ্তায় বাজারগুলোতে প্রতিকেজি করলা ১২৫-১৩০, ধুন্দল ১০০-১১০, ঢেঢ়স ১২০-১৩০, ঝিঙা ৮০-৯০, টাকা, পেঁপে ৩০-৩৫, পটল ৯৫-১০০, বরবটি ৭৫-৮০, কচুর লতি ৮০-৯০, কাঁচকলা হালি (৪টি) ৩০-৪০, কাঁকরোল ৭০-৮০, মিষ্টি কুমড়া ফালি (আধাকেজি) ৬০-৭০, বেগুন ১০০-১১০, খিরা ১০০-১২০, শশা ১২০-১৪০, মূলা (সাদা) ৬-৭০, শাকের আটি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের একটি লাউ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। শীতের সবজি টমেটো প্রতিকেজি ২৫০-৩০০ টাকা, গাজর ২০০-২৫০, ধনেপাতা ৪০০-৪৫০, শিম ২৮০-৩২০, ফুলকপি ১২০-১৩০, বাধাকপি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কাঁচামরিচ প্রতিকেজি ৪০০-৪৮০টাকা, পেঁয়াজ ১২০-১৩০, মাঝারি সাইজের গোলআলু ৭০-৮০ টাকা, আদা ২০০-২২০, রসুন ২৪০-২৫০ টাকা। মসারীর ডাল(মোটা) ১১০, মসারীরর ডাল(ক্যাঙ্গারু) ১৫০, মুগ ডাল ২০০, ডাল(ছোলা) ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে পাঙ্গাশ ও তেলাপিয়া (ছোট) মাছ ২০০-২৩০ টাকা কেজির নিচে বিক্রি হচ্ছে না। চাষের ছোট আকারের পাঙ্গাশ প্রতিকেজি ২০০-২৪০, বড় আকারের পাঙ্গাশ ২৫০-৩০০, বড় তেলাপিয়া ২৪০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের রুই ২৮০-৩০০, মাঝারি আকারের রুই কেজি ৩২০-৪০০ এবং বড় আকারের রুই ৪৫০-৫০০ টাকা দরে প্রতিকেজি বিক্রি হচ্ছে। কাতল ৪৫০-৫০০ ও সরপুঁটি ২৫০-৩০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। নদীর টেংরা, বোয়াল(ছোট), বাইম, চেলা ইত্যাদি মিশাল(মিশ্র) মাছ প্রতিকেজি ৩০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিকেজি ব্রয়লার মুরগি ২১০-২২০ টাকা, সোনালি মুরগি ৩১০-৩৩০ টাকা। দেশি মুরগি প্রতিপিস ৭০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস প্রতিকেজি ৭০০-৭৫০ এবং খাসির মাংস এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা তানজিম আহমেদ, জাহাঙ্গীর আলম, আলিফ, সাব্বির সহ অনেকেই জানান, সাধ্যের মধ্যে মাছ না পেয়ে মুরগির দাম চড়া দেখে ডিম কিনতে গিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি হওয়ায় কেউ কিনেছেন আবার কেউ খালি হাতে ফিরছেন। মাছ-গোশত, সবজি সবকিছুর দামই তাদের ক্রয়সীমার বাইরে। বেশিরভাগ সবজির দাম শতকের উপরে, আবার কোনটি শতকের ঘর ছুঁইছুঁই।
পার্কের বাজারের পাইকারী সবজি ব্যবসায়ী ফজল আলী জানান, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় শাক-সবজির আবাদ নষ্ট হওয়ায় কৃষক ঠিকমত যোগান দিতে পারছে না। শাক-সবজি যা পাওয়া যাচ্ছে তা অনেক বেশি দামে কিনতে হচ্ছে। শীত মৌসুমে সবজির দাম কিছুটা কম থাকবে বলে তিনি আশা করছেন।
(এসএম/এসপি/অক্টোবর ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








