বিদেশি ঋণ: পাওয়ার চেয়ে পরিশোধ বেশি
স্টাফ রিপোর্টার : চলতি অর্থবছরের প্রথম মাস থেকেই দাতাদের কাছ থেকে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচ্ছে তারচেয়ে তাদেরকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে। এই ধারা অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরেও ছিল। এই চার মাসে বাংলাদেশ দাতাদের কাছ থেকে যে পরিমাণ বৈদেশিক ঋণ সহায়তা পেয়েছে পরিশোধ করেছে তার ১৬ শতাংশ বেশি। দাতাদের কাছ থেকে নতুন ঋণ ছাড়ের ক্ষেত্রেও বাংলাদেশ গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের চেয়ে ২৬ শতাংশ পিছিয়ে পড়েছে।
এভাবে টানা চার মাস বৈদেশিক ঋণ পাওয়ার চেয়ে বেশি পরিশোধ করা দেশের ইতিহাসে বিরল ঘটনা। এর আগে কখনোই টানা চার মাস বৈদেশিক মুদ্রা পরিশোধ ও ছাড়ে এরকম নেতিবাচক পরিস্থিতি আর দেখা যায়নি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত অক্টোবর পর্যন্ত চার মাসে বাংলাদেশ দাতাদের কাছ থেকে ঋণ ও অনুদান মিলে ছাড় করতে পেরেছে মাত্র ১২০ কোটি ডলার। বৈদেশিক ঋণের এই ছাড় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।
গত অক্টোবর পর্যন্ত চার মাসে দাতারা বাংলাদেশের অনুকুলে ছাড় করেছে ১২০ কোটি ২০ লাখ ডলার। অর্থবছরের প্রথম চার মাসের এই অর্থ ছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪২ কোটি ৪১ লাখ ডলার বা ২৬ শতাংশ কম। গত অর্থবছরের অক্টোবর মাস পর্যন্ত বৈদেশিক ঋণের ছাড় হয়েছিল ১৬২ কোটি ৬১ লাখ ডলার।
এ বছরের চার মাসে দাতাদের কাছ থেকে ঋণ হিসাবে যা পাওয়া গেছে তার বিপরীতে দাতাদের আগের পাওনার কিস্তি হিসাবে পরিশোধ করতে হয়েছে ২৩ কোটি ৫৯ লাখ ডলার বেশি।
গত অর্থবছরের প্রথম চার মাসে বৈদেশিক ঋণ পাওয়া গিয়েছিল ১৪৩ কোটি ৭৯ লাখ ডলার। সেখানে এবারের প্রথম চার মাসে পাওয়া গেছে ১২০ কোটি ২০ লাখ ডলার।
এ বিষয়ে জানতে চাইলে ইআরডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে বর্তমান সরকারের সমন্বয় ও পরিকল্পনাহীনতার কারণে এই সমস্যা হচ্ছে। তিনি বলেন, দাতাদের কাছ থেকে আমরা কোনও উন্নয়ন প্রকল্পের বিপরীতেই ঋণ চুক্তি করে থাকি। তাই প্রকল্পের কাজ চললে সেই কাজের বিপরীতে দাতারা অর্থ ছাড় করে। কিন্তু গত চার মাসে দেশে প্রকল্প বাস্তবায়নের কোনও গতিই তুলতে পারেনি।
তিনি আরও বলেন, সরকার উল্টো প্রকল্প বাস্তবায়ন না করার দিকেই বেশি মনোযোগী বলে আমাদের মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ছাড় কম হবে এটাই স্বাভাবিক।
(ওএস/এসপি/নভেম্বর ২৯, ২০২৪)
পাঠকের মতামত:
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
- এবার নেদারল্যান্ডসে যাচ্ছে খুলনার ‘দেলুপি’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ৪৪২ টাকা
- ‘নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই’
- 'রাও ফরমান আলীর পরিচালনায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়'
- লোহাগড়ায় ৫ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন
- নড়াইলে নানা আয়াজনে অনুষ্ঠিত হলো নবান্ন ও পিঠা উৎসব
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- হাদি হামলার আসামি ধরতে হিলি সীমান্তে বিজিবির কড়া নজরদারি
- ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর
- কারিগরি সমস্যার পর উৎপাদনে ফিরল কাপ্তাইয়ে কেপিএম
- মহম্মদপুরে বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসায় নবগঠিত কমিটির পরিচিত সভা ও উপবৃত্তি-মেধাবৃত্তি প্রদান
- মুকসুদপুরে ভূমিকর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন
- শ্যামনগরে আচরণবিধি মেনে নিজ হাতে ব্যানার সরালেন বিএনপি প্রার্থী
- ফুলপুরে বিএনপির উঠোন বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- জেলা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে সাভানা পার্ক কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
- সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ১০
- নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নড়াইলের দুটি আসনে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- হাদীকে গুলি করার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ
- ৮ বছরেও শেষ হয় নাই নড়াইলের ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ
- নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার
- ‘জেলে চিকিৎসাহীন কষ্টে আছি, রিমান্ডে নিলে জীবনের ঝুঁকি বাড়বে’
- সালথায় লালন নবধারা সংগীত একাডেমীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকেই চায় ব্রাজিল
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- অমলকান্তি
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- স্বাধীনতার সুখ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'রাও ফরমান আলীর পরিচালনায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়'
-1.gif)








