প্রায় ৩৫০ কোটি টাকার ক্রয়াদেশ পেয়ে শেষ হলো ওয়ালটন আয়োজিত এটিএস এক্সপো
স্টাফ রিপোর্টার : ব্যাপক সাফল্য অর্জনের মধ্য দিয়ে শেষ হলো ওয়ালটন আয়োজিত একক বৃহৎ শিল্পমেলা ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন বা এটিএস এক্সপো-২০২৪’। গতবারের মত এবারও দেশি-বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে ওয়ালটনের এই শিল্পমেলা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৩৫০ কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছে ওয়ালটন।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল-৩ এ আয়োজিত ‘এটিএস এক্সপো-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান ওয়ালটন এই তথ্য জানায়।
এটিএস এক্সপো’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা সেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান।
সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী, ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মীমসহ ওয়ালটনের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও বিপুল সংখ্যক দর্শণার্থী উপস্থিত ছিলেন।
এটিএস এক্সপো’র সমাপনী দিনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা সেখ বশির উদ্দিন। এসময় তিনি ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তির প্যানোরামা সিরিজের বিগ-ডিসপ্লে’র এয়ার কন্ডিশনার এসি উদ্বোধন করেন। পরিদর্শনকালে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য সামগ্রীসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে ব্যবহার উপযোগী ইন্ডাস্ট্রিয়াল সল্যুশন, ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস দেখে অভিভূত হন। এসব পণ্য সামগ্রী দেশীয় অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের কাছে তুলে ধরতে ওয়ালটন কর্তৃপক্ষ আগামীতেও এ ধরণের মেলা আয়োজন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, প্রযুক্তি খাতে ওয়ালটন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনকে তারা যে সহজ করে দিচ্ছে সে জন্য তাদের কর্মকা- প্রশংসাযোগ্য। সরকার দেশীয় শিল্পকে এগিয়ে রাখতে বিভিন্ন পলিসি সাপোর্ট দিয়ে থাকে। সবাই তা কাজে লাগাতে পারে না। কিন্তু ওয়ালটন তা কাজে লাগাতে সক্ষম হয়েছে। ওয়ালটনের উৎপাদিত প্রযুক্তিপণ্য রপ্তানির মাধ্যমে আমাদের দেশকে চিনছে বহির্বিশ্ব। যা আমাদের জন্য গর্বের। এভাবে ওয়ালটন তাদের অর্জিত সাফল্য সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, যা প্রশংসার দাবি রাখে।
বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, এটিএস এক্সপো ঘুরে দেখে আমি অভিভূত হয়েছি। বাংলাদেশের খাতের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন শুধু প্রযুক্তিপণ্য উৎপাদনেই নয়; বিক্রয়োত্তর সেবা প্রদানের ক্ষেত্রেও দেশ সেরা। ওয়ালটনের মতো প্রতিষ্ঠান নিয়ে আমরা গর্ব করতে পারি। দেশে এরকম আরো অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠা দরকার। সেজন্য দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে সব ধরনের নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এটিএস এক্সপোতে দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৩৫০ কোটি টাকার ক্রয়াদেশ পাওয়া গেছে বলে জানিয়ে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে আমরা অধিক গুরুত্ব দিয়েছি। এজন্য পণ্য গবেষণা ও উদ্ভাবন খাতে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে। দেশীয় শিল্পের বিকাশ ও সুরক্ষায় যুগোপযোগী নীতি প্রণয়ন এবং ম্যানুফ্যাকচারারদের বিপুল বিনিয়োগেয়র সুরক্ষায় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান জরুরী। ইউরোপ, আমেরিকার মত উন্নত দেশগুলোও স্থানীয় শিল্প সুরক্ষায় নীতি ও কর সহায়তা দিয়ে থাকেন। বর্তমান সরকারও দেশীয় শিল্পের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ওয়ালটনের পরিচালক এস এম নূরুল আলম রেজভী বলেন, গতবছরের মতো এবারও বৃহৎ পরিসরে এটিএস এক্সপো-২০২৪ আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য, ওয়ালটনের ইন্ডাস্ট্রিয়াল এবং ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সম্পর্কে দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তাদের অবহিত করা। এবারের এক্সপোতে এ উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে।
অনুষ্ঠানে ভোট অব থ্যাংকস প্রদান করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, এটিএস এক্সপোতে প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া পেয়েছি তারা। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি অনেক শিল্প-প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ওয়ালটনের এই উদ্যোগ সকল মহলে অত্যন্ত প্রসংশিত হয়েছে। দেশি-বিদেশি অনেক কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মেলা পরিদর্শন করেছেন। এই মেলাকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।
উল্লেখ্য, নিজস্ব চাহিদা মিটানোর পাশাপাশি দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানসমূহকে আমদানি বিকল্প গুণগতমানের ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ও টেস্টিং সলিউশনস প্রদানের মাধ্যমে আমদানি নির্ভরতা হ্রাসের মাধ্যমে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় শিল্পের ক্ষমতায়নে অবদান রাখবে ওয়ালটন।
(পিআর/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








