সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগি ও মাছের দাম
স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মুরগির দাম চড়া রয়েছে। সোনালি কক ও লেয়ার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।
একই সঙ্গে মাছের বাজারেও অস্থিরতা দেখা গেছে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে। তবে সবজির বাজার স্থিতিশীল রয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।
রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩৬০ টাকায় এবং সোনালি হাইব্রিড ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ৩২০ টাকা এবং সাদা লেয়ার ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগি ২১০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ টাকা করে আগের দামেই বিক্রি হচ্ছে।
এদিকে, চলতি সপ্তাহে মাছের বাজার চড়া রয়েছে। সব ধরনের মাছ কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এসব বাজারে ৫০০ গ্রামের ইলিশ ১১০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ১৭০০ টাকা, এক কেজি ওজনের ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৩৮০ থেকে ৪৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৮০০ থেকে ১০০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙ্গাস ২০০ থেকে ২৩০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৭৫০ থেকে ১২০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকায়, কৈ মাছ ২২০ থেকে ২৩০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায়, পাঁচ মিশালি মাছ ২২০ টাকায়, রুপচাঁদা ১২০০ টাকা, বড় বাইম মাছ ১২০০ থেকে ১৪০০ টাকা, দেশি কই ১২০০ টাকা, সোল মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, আইড় মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, বেলে মাছ ৮০০ টাকা, কোড়াল মাছ ৭০০ টাকা, কাজলি মাছ ৮০০ টাকা এবং কাইকলা মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
(ওএস/এএস/জানুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল
- প্রথমবার কনসার্টে দুই ছেলের সঙ্গে গাইলেন শাকিরা
- মনোনয়নপত্র দাখিলের সময় মাত্র ১৮ দিন
- সোনার দাম বেড়ে ভরিপ্রতি ২১২১৪৩ টাকা
- ‘মেট্রোরেল নির্ধারিত সময় অনুযায়ী চলবে’
- নলকূপের পাইপ থেকে উদ্ধার শিশুকে হাসপাতালে মৃত ঘোষণা
- ঈশ্বরদীতে পাওনা টাকা না পেয়ে যুবককে হত্যার অভিযোগ
- জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় শ্যামনগরে বিএনপির আনন্দ মিছিল
- লোহাগড়ায় যুবদল নেতা মাহমুদ আলমের বহিস্কার আদেশ প্রত্যাহার, মিষ্টি বিতরণ
- ঈশ্বরদীতে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
- ছেলের কাছে পাওনা টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের ওপর হামলা, থানায় অভিযোগ
- ইটের প্রাচীর দিয়ে সুনীল মণ্ডলের পরিবারকে অবরুদ্ধ করলেন সামাদ গাজী
- গোপালগঞ্জে ‘কারিগরি টেক্সটাইলের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার
- সালথার বল্লভদীতে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
- কাপ্তাইয়ে ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন
- ফরিদপুরে ১২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলছে
- ফরিদপুর পৌর সুপার মার্কেটের উদ্বোধন
- ফুটে উঠলো উপকূলীয় সংস্কৃতি, জীবিকা ও প্রকৃতির সমন্বিত রূপ
- এক বংশ থেকে ২ প্রার্থীর এমপি মনোনয়ন
- মৎস্য প্রকল্প উন্নয়নে সাতক্ষীরা জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা
- ‘কর বাড়ি’ এখন অতিথি পাখির স্বর্গরাজ্য
- তদন্ত কমিটির সামনে শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী
- ফরিদপুরে প্রফেসর আবদুত তাওয়াবের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর, সাধারণ সম্পাদক শফিকুল
- কাপ্তাইয়ে সাড়ে ৮৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- অমলকান্তি
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- স্বাধীনতার সুখ
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








