টানা চার মাস সম্প্রসারণের ধারায় অর্থনীতি
স্টাফ রিপোর্টার : রপ্তানি বৃদ্ধি, ঋতুভিত্তিক ভোক্তাব্যয় বৃদ্ধি এবং কৃষি সরবরাহ শৃঙ্খলে উন্নতির কারণে বাংলাদেশের অর্থনীতি টানা চতুর্থ মাসে সম্প্রসারণের পথে রয়েছে। এমন তথ্য জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
তবে ভবিষ্যৎ ব্যবসা বিনিয়োগ এবং সম্প্রসারণের প্রতি আস্থা কিছুটা দুর্বল রয়ে গেছে, বিশেষ করে দেশীয় বাজারে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এর প্রধান কারণ চাহিদার স্থবিরতা, ব্যবসায়িক ব্যয়ের ঊর্ধ্বগতি এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন।
অর্থনীতির ভবিষ্যৎ গতি ও স্থিতিশীলতা অনেকটাই নির্বাচিত রাজনৈতিক সরকারের রূপরেখা ও সময়সূচির স্পষ্টতার ওপর নির্ভরশীল হবে।
এমসিসিআই এবং বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) রবিবার (৯ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)’ এর জানুয়ারি রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
গত জানুয়ারি মাসে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর ডিসেম্বর মাসের তুলনায় ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৫.৭- এ পৌঁছেছে। যা আগের মাসের তুলনায় দ্রুত সম্প্রসারণ নির্দেশ করে। এই বৃদ্ধি কৃষি, নির্মাণ এবং পরিষেবা খাতের দ্রুত সম্প্রসারণের ফলাফল। তবে উৎপাদন খাত অপেক্ষাকৃত ধীর সম্প্রসারণ হার রেকর্ড করেছে।
পিএমআই একটি অগ্রণী উদ্যোগ, যা দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক ও সময়োচিত বিশ্লেষণ প্রদান করে। যাতে ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন। এটি এমসিসিআই এবং পিইবির যৌথ উদ্যোগ, যেখানে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহায়তা রয়েছে।
কৃষি খাত টানা চতুর্থ মাসে সম্প্রসারণ দেখিয়েছে এবং আগের মাসের তুলনায় আরও দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ব্যবসা ও অর্ডার ব্যাকলগ সূচক পুনরায় সম্প্রসারণে ফিরে এসেছে। তবে চাকরি সূচক সংকোচনের দিকে গেছে এবং ইনপুট খরচ সূচক ধীর সম্প্রসারণ দেখিয়েছে।
উৎপাদন খাত টানা পঞ্চম মাসে সম্প্রসারণ রেকর্ড করেছে, তবে ধীর গতিতে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কারখানা উৎপাদন, ইনপুট ক্রয়, আমদানি, ইনপুট মূল্য এবং সরবরাহকারীর ডেলিভারি সূচকগুলো ধীর সম্প্রসারণ দেখিয়েছে। তবে চাকরি সূচক সম্প্রসারণে ফিরে এসেছে এবং সমাপ্ত পণ্যের সূচক দ্রুত সম্প্রসারণ দেখিয়েছে।
নির্মাণ খাত টানা দ্বিতীয় মাসে সম্প্রসারণ দেখিয়েছে এবং আরও দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম এবং ইনপুট খরচ সূচক দ্রুত সম্প্রসারণ দেখিয়েছে। তবে চাকরি সূচক সংকোচনে গেছে এবং অর্ডার ব্যাকলগ সূচক দ্রুত সংকোচন দেখিয়েছে।
পরিষেবা খাত টানা চতুর্থ মাসে সম্প্রসারণ রেকর্ড করেছে এবং দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, চাকরি এবং অর্ডার ব্যাকলগ সূচক দ্রুত সম্প্রসারণ দেখিয়েছে। ইনপুট খরচ সূচকও সম্প্রসারণে ফিরে এসেছে।
ভবিষ্যৎ ব্যবসা সূচকের তথ্য অনুসারে, কৃষি, উৎপাদন, নির্মাণ এবং পরিষেবা খাতে সম্প্রসারণ হার ধীর হয়েছে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








