অন্তত দুই বিলিয়ন ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকার পাঁচ বিলিয়ন না হলেও অন্তত দুই বিলিয়ন ডলারের পাটজাত পণ্য রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, পাট রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, যা কাঙ্ক্ষিত নয়। পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসুন, আমরা প্রয়োজনীয় সবকিছুই করবো। পাঁচ বিলিয়ন না হলেও দুই বিলিয়ন ডলারে যেতে কী করতে হবে, কোথায় বিনিয়োগ করতে হবে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তা করবো। পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তেজগাঁওস্থ মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘জাতীয় পাট দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে পাট অধিদপ্তর আয়োজিত পাঁচদিনব্যাপী (৬-১০ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলা ও ১৫ দিনব্যাপী (১১-২৫ মার্চ) তাঁতবস্ত্র মেলার উদ্বোধনকালে শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।
বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, এখানে কৃষকদের বীজ, সার, পাট পচন প্রক্রিয়া সহজীকরণ, গুণগত মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছি। তাছাড়া শিল্প সহায়তার বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম ও নীতি সহায়তায় মন্ত্রণালয় কাজ করছে। বিশেষত, জেপিডিসির মাধ্যমে এক হাজারের বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। আমরা তাদের সহায়তায় কাজ করছি। এখানে (জেডিপিসিতে) একটি বিক্রয়কেন্দ্র করেছি, পাটপণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, আমরা দেখেছি, কোভিড পরবর্তী সময়ে পাটজাত শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল। আমরা তখন রপ্তানি বিলিয়ন ডলার অতিক্রম করেছিলাম। কিন্তু কাঁচা পাটের বাজারে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হলো, দুই হাজার টাকার পাট সাত হাজার টাকা হয়ে গেল। এর ফলে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। এতে শিল্পোদ্যোক্তারা গত দু-তিন বছর ধরে সমস্যায় পড়েছেন। এ অবস্থা থেকে তাদের পরিত্রাণ দরকার।
অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সংক্ষিপ্ত বক্তব্যে পাটের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা কমসহ এ খাতে অন্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন।
উদ্বোধনের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, এএনএম মঈনুল ইসলাম ও সুব্রত শিকদারসহ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








