পাবনার ঈশ্বরদী
চালের মোকামে ভরপুর জোগান, তবু বেড়েছে দাম
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী মোকামে ভরপুর জোগান থাকলেও দফায় দফায় বেড়ে ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠেছে ঈশ্বরদী মোকামে চালের দাম। মাসের ব্যবধানে সরু চালের পাশাপাশি মোটা চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। আর চিকন চালে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বাজারে ৬০ টাকার নীচে মোটা চাল মিলছে না। আর সরু পিওর বাসমতির দাম ১০০ টাকায় ঠেকেছে। মিলার-পাইকার-খুচরা সকল স্তরেই হাত বদলে দাম বেড়েছে।
এর আগে মাঝেমধ্যে চালের দাম দুই-এক টাকা কমলেও তা এক বা দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় না। তবে দাম যত টাকা কমে, তার চেয়ে বাড়ছে বেশি। মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংকটের জন্য দাম কিছুটা বাড়লেও এত অস্বাভাবিক দাম বৃদ্ধির নজির নেই, এমন অভিমত খুচরা বিক্রেতাদের।
ধানের সংকটে এমন দাম বাড়ছে অভিমত পাইকারি ব্যবসায়ী ও হাসকিং মিল মালিকদের। তারা অভিযোগ করেন, মৌসুমের শেষ পর্যায়ে এসে পুরো মজুদ গুটিকয়েক কোম্পানির হাতে। তাদের কারসাজিতেই বাজার অস্থির হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বাজার ঘুরে জানা যায়, এরইমধ্যে বেড়েছে মোটা ও মাঝারি আকারের চালের দর। ৬০ টাকা কেজির নীচে মিলছে না মোটা চাল। দেশীয় চালের পাশাপাশি রয়েছে ভারতীয় চালের সরবরাহ। খুচরা পর্যায়ে প্রতিকেজি আমদানিকৃত গুটিস্বর্ণা বা মোটা চাল এবং হাওর অঞ্চলের নতুন ৮৮ জাত যা ২৮ জাত বলে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি দাম বেড়েছে সরু চালের। ৭৫-৮০ টাকার নিচে এখন সরু চাল মিলছে না। মানভেদে এ ধরনের চালের কেজি কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে কেজিতে ৯০ থেকে ১০০ টাকা। এক-দেড় মাস আগেও এ ধরনের চালের কেজি ছিল ৭৫ থেকে ৮৫ টাকা। তবে, বাজারে সরবরাহে কোনও সংকট নেই বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন।
দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারে পুরোদমে আসতে শুরু করবে নতুন মৌসুমের চাল। বাজারের পাইকারি ব্যবসায়ী উত্তম বরাসিয়া বলেন, মৌসুমের শেষ দিকে দেশীয় চালের দাম বাড়ছে। করপোরেট সিন্ডিকেটের নিয়ন্ত্রণ বাজারে নেতিবাচক প্রভাব তৈরি করেছে বলে তিনি দাবি করেন। বোরো মৌসুমের নতুন চাল বাজারে এলে দাম কমবে বলে তিনি মনে করছেন।
খুচরা ব্যবসায়ী মোসলেম উদ্দিন বলেন, বাজারে আসল মিনিকেট নাই বললেই চলে। যেগুলো আছে ৮৫-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাসমতি চাল মান ভেদে ৯০-১০০ টাকা কেজি। নাজিরশাইল ৮০-৮৫ টাকা এবং কাটারি বা টুম্পাকাটারির কেজি ৭৫-৮০ টাকা।
জয়নগর মোকামের সম্পদ ট্রেডার্সের হাসকিং মিল মালিক মঞ্জুরুল আলম জানান, বেশীরভাগ হাসকিং মিল এখন বন্ধ। নতুন ধানের জন্য অপেক্ষা। আগে চাতালনির্ভর চালের সিন্ডিকেট ছিল। এখন সেটি নেই। এখন করপোরেট হাউজগুলো চালের বাজার নিয়ন্ত্রণ করছে। খুচরা বাজারে সরু চালের দাম সর্বোচ্চ ৯৫ টাকা। করপোরেট হাউজগুলোর এসব চাল ১০ কেজির প্যাকেট বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা। অর্থাৎ, এক কেজিতে ১০ টাকা বেশি। অনেকে এসব চাল খাচ্ছেন।
তিনি আরও বলেন, বাজারে চালের দাম গত মাসের তুলনায় কিছুটা বেড়েছে। প্রতি বস্তায় ৫০ থেকে ২৫০ টাকা।
(এসকেকে/এসপি/এপ্রিল ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
-1.gif)







