‘সিগারেটে যথাযথ কর না বাড়ায় জনস্বাস্থ্য ঝুঁকি বেড়েছে’
স্টাফ রিপোর্টার : সিগারেটের দাম না বাড়া এবং যথাযথ করারোপ না করায় জনস্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন ইমেরিটাস অধ্যাপক কৃষি-অর্থনীতিবিদ ড. এম. এ. সাত্তার মণ্ডল।
তিনি বলেন, সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই সিগারেটে কার্যকর কর আরোপের আপসের কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার (৮ মে) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে উন্নয়ন সমন্বয়ের আয়োজনে সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইমেরিটাস অধ্যাপক কৃষি-অর্থনীতিবিদ ড. এম. এ. সাত্তার মণ্ডল বলেন, সাম্প্রতিক অর্থবছরগুলোতে বাংলাদেশে একদিকে- সিগারেটের দাম উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো হয়নি, অন্যদিকে- এই ক্ষতিকারক পণ্যের ওপর যথাযথ করারোপও সম্ভব হয়নি। ফলে সিগারেটের সহজলভ্যতার কারণে জনস্বাস্থ্য ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে ব্যাপকভিত্তিক সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ করতে হবে বলে মনে করেন আগামী বাজেটে সিগারেটে করারোপের ক্ষেত্রে কোনো অজুহাতেই আপসের সুযোগ নেই বলে মনে করেন তিনি।
প্রেক্ষাপট উপস্থাপনায় উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী বলেন, চলতি অর্থবছরে মাঝামাঝি এসে সকল স্তরের সিগারেটের দাম ৮ থেকে ২০ শতাংশ বাড়িয়েছে রাজস্ব বোর্ড। এতে করে একদিকে সরকারের বাড়তি রাজস্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে সিগারেটে বিক্রির পরিমাণও কমেছে। আগামী অর্থবছরেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের বিভিন্ন তামাক-বিরোধী নাগরিক সংগঠন আগামী ২০২৫-২৬ অর্থবছরে বাজারে বিক্রিত সিগারেটের স্তর সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করার দাবি জানিয়েছে। নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটকে একীভূত করে ঐ নতুন স্তরের সিগারেটের একেকটি শলাকার দাম ৯ টাকা নির্ধারণের পরামর্শ এসেছে এই নাগরিক সংগঠনগুলোর দিক থেকে।
সিগারেটের দাম বাড়ানো এবং এর ওপর কার্যকর করারোপের প্রস্তাব এলেই স্বার্থানেষী মহল নানা রকম অপতথ্য প্রচার করে থাকে বলে জানান ইউএনডিপি-এর সিনিয়র অ্যাডভাইজার এস. এম. মঞ্জুর রশিদ।
তিনি বলেন, সিগারেট বিক্রি কমে গেলে কর্মসংস্থানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হলেও প্রকৃত পক্ষে তামাক শিল্পে নিয়োজিত শ্রমিকরা দেশের মোট কর্মে নিয়োজিত নাগরিকের সংখ্যার মাত্র ০.২ শতাংশ।
তামাকবিরোধী গবেষক ও সাংবাদিক সুশান্ত কুমার সিনহা বলেন, সিগারেটের ওপর কার্যকর করারোপের পাশাপাশি সিগারেট কোম্পানিগুলোর কর ফাঁকি ঠেকানোর দিকেও বিশেষ নীতি-মনোযোগ নিশ্চিত করা একান্ত প্রয়োজনীয়। গোলটেবিল বৈঠকে আরও আলোচনা করেন- আদিবাসী অধিকার কর্মী দীপায়ন খীসা, আরডিএফ-এর সদস্য সচিব এম গোলাম মোস্তফা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে-এর সিনিয়র ডিরেক্টর চন্দন জেড. গোমেজ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈঠক সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ড. মাহবুব হাসান।
(ওএস/এএস/মে ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








