সিন্ডিকেট ও বাইরের ক্রেতার অভাব
ধস নেমেছে যশোরের রাজারহাট চামড়ার বাজারে
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাটে ঈদ-পরবর্তী সময়ে চামড়ার বাজারে চরম মন্দা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত ৫০ থেকে ৫৫ টাকা ফুটের পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা ফুট দরে বিক্রি হচ্ছে গরু ও মহিষের চামড়া। যার ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন খুচরা বিক্রেতা ও মৌসুমি ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা এই অস্বাভাবিক মূল্য হ্রাসের পেছনে সিন্ডিকেট এবং বাইরের বড় ব্যবসায়ীদের অনুপস্থিতিকে প্রধান কারণ হিসেবে ধারণা করছেন।
যশোরের রাজারহাটে দীর্ঘবছর ধরে চামড়ার বাজার বসে আসছে। এই বাজারে সারাবছর কম বেশি চামড়া কেনাবেঁচা হলেও পশু কুরবানির পর সাধারণ চামড়ার আমদানি বাড়ে। যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইলসহ দক্ষিণ পশ্চিম আঞ্চলের বেশ কয়েকটি জেলা থেকে গরু, মহিষ ও ছাগলের চামড়া আসে এই হাটে। কুরবানির পর প্রথম হাট ঠিলে ঢালা ভাবে গেলেও দ্বিতীয় হাটের দিন ক্ষুদ্র ও মাঝারি চামড়া ব্যবসায়ীরা আশা করেছিলেন চামড়ার বাজার ভালো পাবেন। কিন্তু কাঁচা চামড়া কিনে প্রক্রিয়াজাত করাসহ মজুরির দাম বাড়তি খরচের খাতায় টুকতে হচ্ছে তাদের। দূর দূরন্ত থেকে যে দামে কাচা চামড়া কিনেছেন অনেকেই তার চেয়ে কম বা সামান্য লাভে চামড়া বিক্রি করে ঘরে ফিরছেন। এছাড়া, হাটের ইজারাদাররা আশানুরুপ পরিমাণ চামড়া পাচ্ছেন না হাটে। এবছর চামড়ার দামে ভয়াবহ পতন হয়েছে বলে অভিযোগ করছেন ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীরা।
আজ শনিবার সকালে রাজারহাটের চামড়ার বাজারে বড় গরুর চামড়া বিক্রি হয়েছে ৮শ থেকে ১ হাজার টাকা। মাঝারি গরুর চামড়া ৩শ থেকে ৪শ টাকায় নেমে এসেছে। এদিকে ছাগলের দামড়ার বাজার দর একেবারেই নগন্য। প্রতি পিচ ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকা দরে। সর্বোচ্চ ভালো মানের ছাগলের চামড়া বিক্রি হয়েছে ৫০ টাকাতে। কম দামে চামড়া বিক্রির কারণে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা বলছেন, বাইরের বড় ব্যবসায়ীরা না আসায় এবং একটি সিন্ডিকেট সক্রিয় থাকায় চামড়ার দাম সুকৌশলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে ছোট ব্যবসায়ীরা তাদের পুঁজি হারাচ্ছেন এবং চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন।
খুলনা থেকে চামড়া বিক্রি করতে আসা ক্ষুদ্র বিক্রেতা হান্নান হালদার বলেন, এবছর চামড়ার কোনো দাম নেই। বাইরের বড় ব্যবসায়ীরা আসেনি। ঘর মালিকরা যা দাম বলছে সেই দামে দিয়ে দিতে হচ্ছে। চামড়া কিনে তাতে ৭শত টাকা বস্তা দরের লবণ লাগাতে হয়। এছাড়া মজুরি খরচ আছে। গড়ে প্রতিপিচ চামড়ার দাম পড়ে যায় ৫ থেকে ৭শ টাকা। বাজারে বিক্রি করতে এসে দাম বলছে সাড়ে ৫শ ,৬শ টাকা। এমন একটা অবস্থা এই চামড়া ফেরত নিয়ে যেতে হলেও বাড়তি খরচ যোগ হবে। এই লস করে কেউ আগামিতে চামড়ার ব্যবসা করবে না।
বাগআঁচড়া এলাকার ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, ৪শ পিচ গরুর চামড়া নিয়ে এসেছি। সরকার নির্ধারিত দাম পাচ্ছি না। গড় হিসাবে ২৫ থেকে ৩৫ টাকা ফুট দাম পাচ্ছি। এবছর লবণের দাম বাড়তি । সামনে দাম বাড়ার আশায় সংরক্ষণ করতে পারছি না। ব্যবসার অবস্থা এতটাই খারাপ আমাদের মত ছোট, মাঝারি ব্যবসায়ীরা পুঁজি হারাচ্ছে। ট্যানারিং মালিকদের কাছে বছরের পর বছর ব্যবসায়ীদের টাকা পড়ে থাকছে। যাদের টাকা আছে তারা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে কিনে মজুদ করে রাখছে।
ডুমুরিয়া এলাকার ব্যবসায়ী আরাম দাস বলেন,তিনি গড়ে ৪০ টাকা পিস ছাগলের দামড়া কিনেছেন। কিন্তু বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা পিচ। একটু ভালো মানের হলে ৩০ থেকে ৪০ টাকা দাম পাচ্ছেন। এবছর ব্যবসায় অনেক লস গুনতে হবে।
রাজারহাট চামড়া বাজারের ইজারাদার আল মামুন লিপো বলেন, এখন যথেষ্ট পরিমাণ চামড়া বাজারে আসছে না। ঈদ পরবর্তী সময়ে আজ ১৫ থেকে ২০ হাজার চামড়া বাজারে এসেছে। তবে এটা বিগত সময়ের তুলনায় নগন্য। ঈদের দীর্ঘ ছুটির কারণে ব্যাংক বন্ধ। এটা ব্যবসায়ীদের জন্য চরম একটা ক্ষতি। কোনো ব্যবসায়ী ট্যানারিং মালিকদের থেকে অর্থ পায়নি।যে কারণে তারা চামড়া কিনতে পারেননি।
তিনি আরও বলেন, চামড়া শিল্পকে অধুনিকায়ন করা গেলে বা বিদেশে বাজার সৃষ্টি করতে পারলে এই ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ বাড়বে। এ বিষয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি সাঈদ আহমেদ নাসির শেফার্ড জানান, মঙ্গলবার প্রথম হাটে প্রায় ৬ হাজার গরুর চামড়া এসেছিল। আর শনিবার প্রায় ২০ হাজার গরুর চামড়া ও কিছু ছাগলের চামড়া আমদানি হয়। তবে দাম বাড়েনি। অধিকাংশ চামড়া ৫শ থেকে ৮শ টাকার মধ্যে বিক্রি হয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার বেচাকেনা হয়েছে। তবে, ছোট ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন। সরকারের নির্ধারিত দামের সঙ্গে বাজারের বাস্তবতার মিল না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
(এসএ/এসপি/জুন ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বিদ্যার মাহাত্ম্য
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








