ভোমরা স্থলবন্দরে আমদানি কমেছে, রপ্তানি বেড়েছে
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ব্যবহার করে বেড়েছে রপ্তানি, কমেছে আমদানি। সেইসঙ্গে বেড়েছে বন্দরের রাজস্ব আয়ও। ২০২৩-২৪ অর্থবছরের সঙ্গে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ের তুলনামূলক বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
ভোমরা স্থলবন্দর কাস্টমস স্টেশন সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ৫৯ হাজার ৬৯৩টি গাড়িতে ৮ হাজার কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২০ লাখ ৮২ হাজার ৭২২ মেট্রিক টন পণ্য আমদানি করা হয়। এ থেকে সরকার ৯৭৮ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব আয় করে।
যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ৬৩ হাজার ৯০২টি গাড়িতে ৬ হাজার ৪৭৮ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ২৩ লাখ ৫৫ হাজার ৬২ টন পণ্য আমদানি করা হয়েছিল। রাজস্ব আয় হয়েছিল ৯০৭ কোটি ৫৯ লাখ টাকা। এই হিসাবে সর্বশেষ অর্থ বছরে আমদানির পরিমাণ কমলেও রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৪ ভাগ।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ২২ হাজার ৯৩৭টি গাড়িতে ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়। যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ২৪ হাজার ৫৮০টি গাড়িতে ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ২ লাখ ৭৪ হাজার ১১০ টন পণ্য রপ্তানি হয়। এ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৩ ভাগ।
অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরে ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৯২ কোটি ২৪ লাখ টাকা বেশি রাজস্ব আয় করেছে ভোমরা শুল্ক স্টেশন। ২০২৩-২৪ অর্থবছরে ভোমরা বন্দর থেকে ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা।
ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ভোমরা স্থলবন্দর অত্যন্ত সম্ভাবনাময়ী একটি বন্দর। আগামীতেও সবক্ষেত্রে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।
(ওএস/এএস/জুলাই ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








