ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড. ইউনূসের
স্টাফ রিপোর্টার : মুসলিম বিশ্বে সহায়তার জন্য আরও বেশি করে সামাজিক ব্যবসা কার্যক্রমে যোগ দিতে ইসলামি এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
বৈঠকে ড. ইউনূস বলেন, আমাদের বিশ্বে আমরা নারীদের ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। গরিব মানুষ স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়। আমরা স্বাস্থ্যসেবাকে তাদের সহায়তার একটি উপায় হিসেবে দেখেছি।
প্রধান উপদেষ্টা বলেন, এই সহায়তা কার্যক্রম পরিচালনার একটি ভালো উপায় হচ্ছে সামাজিক ব্যবসা।
এ সময় ড. ইউনূস জানান, তিনি সামাজিক ব্যবসায় আসার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য বিশ্বজুড়ে তরুণদের উৎসাহিত করেন।
বৈঠকে উপস্থিত এনজিও নেতারা জানান, ড. ইউনূস সম্প্রতি যে সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন, তা তাদের নিজ নিজ দেশে এ ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে।
বৈঠকে বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (ইউএনআইডব্লিউ) সেক্রেটারি জেনারেল এয়ুপ আকবাল, অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (এটিএএ) প্রতিনিধ মুহাম্মেদ হুসেইন আকতা, ইউএনআইডব্লিউ মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাউয়াজ বিন হাসবুল্লাহ, আলখিদামাট ফাউন্ডেশন পাকিস্তানের প্রেসিডেন্ট ও ইউএনআইডব্লিউ পাকিস্তানের ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়া থেকে ইউএনআইডব্লিউর অডিটিং বোর্ড মেম্বার ডা. সালামুন বাশরি।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট অব থটের (বিআইআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদ, এসএডব্লিউএবির চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, ইউএনআইডব্লিউর কাউন্সিল মেম্বার ও কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডা. আলি ফজল এবং বিআইআইটির ডিরেক্টর জেনারেল ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. এম আবদুল আজিজ।
(ওএস/এএস/জুলাই ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাধ্য করা হলে রাজপথে নামবো’
- ‘নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না’
- 'চীনা জনগণ পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবে'
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি’
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
- গোপালগঞ্জে জয়যুক্ত হয়েছে না ভোট
- নির্বাচনের পরবর্তী পরিস্থিতি: কৌশলগত স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- আ. লীগের দুর্গে বিএনপির জয়
- দিনাজপুরে ৬টি আসনে কে কত ভোট পেলেন
- ফুলপুরে মুফতি মুহাম্মাদুল্লা'র জয়লাভ
- জালিয়াতির কলঙ্ক মোচন ও তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ
- গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদীদের উত্থান ঘটে: ফখরুল
- ‘কল-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব’
- টাঙ্গাইলে বিএনপির নিরঙ্কুশ বিজয়
- তারেক রহমান, আপনাকে বলছি
- মাগুরায় দুটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী
- নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- কুড়িগ্রামে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- গাজীপুর- ৪ আসনে জামায়াতের সালাহউদ্দিনের জয়
- পাবনা- ৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী
- বাংলাদেশের জনগণের আস্থায় নতুন সূচনা
- তারেককে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
-1.gif)








