‘পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে’
স্টাফ রিপোর্টার : স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত থেকে নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবে, সেখান থেকেই অনুমতি দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য পেঁয়াজের দাম কমানো ও সরবরাহ বৃদ্ধি করা। এজন্য যেখান থেকে দাম কম পাওয়া যাবে, সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে। দাম কমাতে আমাদের যতটুকু আমদানি করা দরকার, ততোটুকুই আমদানি করা হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশ নেই।
সম্প্রতি ঢাকার বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তবে আমদানির দিনক্ষণ ও পরিমাণ এখনো জানানো হয়নি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বলার সুযোগ নেই। শুল্ক কমানোর সব প্রচেষ্টা চলমান রয়েছে। আমরা আশা করছি ইতিবাচক ফলাফল আসবে, যদিও বিষয়টি অনেকটাই নির্ভর করে যারা এটি আরোপ করেছেন তাদের ওপর। বাণিজ্য ঘাটতিও কমবে।
ভারত একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে—এতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারতের নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না।
অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট করছে বাংলাদেশও। দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে হয়েছে। তবে এক্ষেত্রে যাদের সঙ্গে লাভ হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
(ওএস/এএস/আগস্ট ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
-1.gif)







