বিশ্ববাজারে সোনার নতুন ইতিহাস, বাড়বে দেশেও
স্টাফ রিপোর্টার : সোনার দাম বেড়েই চলেছে। হু হু করে বেড়ে বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে গেছে।
বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় সোনার দাম বাড়ানো হতে পারে। এতে দেশের বাজারেও সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে প্রথমবার এক ভরি সোনার দাম দুই লাখ টাকা ছুঁতে পারে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাস থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। তবে গত দেড় মাসে দাম বাড়ার পাল্লায় নতুন করে হাওয়া লেগেছে। দেড় মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে প্রায় ৬০০ ডলার।
বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন করের্ড সৃষ্টি হয়েছে। বর্তমানে ভালো মানের এক ভরি সোনার দাম প্রায় ২ লাখ টাকা।
এখন পর্যন্ত দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। গত ৫ সোনার এই দাম নির্ধারণ করা হয়। এখন এই দামে সোনা বিক্রি হচ্ছে দেশের বাজারে।
গত ৫ অক্টোবর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৫২৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।
দেশের বাজারে সোনার এই দাম যখন নির্ধারণ করা হয় সে সময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৮৮৬ ডলার ছিলো। তবে এখন বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। এতে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। সেই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতি আউন্স সোনার দাম ৫১ ডলার বেড়ে ৩ হাজার ৯৩৮ ডলারে উঠেছে। বিশ্ববাজারে এর আগে কখনো এক আউন্স সোনার দাম এতো হয়নি।
বাজুসের এক সদস্য জানান, বিশ্ববাজারে যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে যে কোনো সময় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হতে পারে। বিশ্ববাজারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করতে গেলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার টাকার ওপরে বাড়ানো হতে পারে। ফলে দেশের বাজারে প্রথমবার এক ভরি সোনার দাম ২ লাখ টাকা হয়ে যেতে পারে।
তিনি বলেন, এখন বিশ্ববাজারে সোনার দাম যে হারে বাড়ছে তাতে দেশের বাজারে দাম বাড়াতেই হবে। তবে এই দাম কতোটা বাড়বে তা নির্ধারণ করবে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। সন্ধ্যার দিকে এই কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।
(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








