‘আমরা চাই বিদেশিরা যেন হয়রানিমুক্ত বিনিয়োগ পরিবেশ পান’
স্টাফ রিপোর্টার : বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে যেন হয়রানিমুক্ত বিনিয়োগ পরিবেশ পান সেটাই আমাদের চাওয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বুধবার (১৫ অক্টোবর) বিডা আয়োজিত এক সচেতনতামূলক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে বিডা এই কর্মশালার আয়োজন করে।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং টিইপিপি প্রকল্প এতে সহযোগিতা করে।
কর্মশালায় আশিক চৌধুরী বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত সমন্বয় করে চলছি। আমরা চাই, বিদেশি যারা বাংলাদেশে ব্যবসা করতে বা কাজ করতে আসেন, তারা যেন সহজ ও বন্ধুসুলভ হ্যাসেল ফ্রি (হয়রানিমুক্ত) ইনভেস্টমেন্ট পরিবেশ পান। এরই মধ্যে আমরা বিদেশিদের কর্মানুমতির একটি বড় অংশ ডিজিটাল করেছি, যেখানে বিডার অনুমতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র অন্তর্ভুক্ত। বর্তমানে আমরা অভিবাসন বিভাগের সঙ্গে যৌথভাবে ভিসা আবেদন প্রক্রিয়াকে ডিজিটাল করার উদ্যোগ নিচ্ছি।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা যেন সব সংস্থায় একই ধরনের অভিজ্ঞতা পান, তা নিশ্চিত করা জরুরি। তাই বিভিন্ন সংস্থার মধ্যে কোনো অযৌক্তিক ব্যবধান থাকা চলবে না।
কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তর এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, বিডার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যেমে আমরা বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখন পাসপোর্টসহ অন্যান্য সেবাগুলোর ডিজিটালিকরণে কাজ চলছে।
বিডার পরিচালক (আন্তর্জাতিক বিনিয়োগ উন্নয়ন উইং) মো. আরিফুল হক বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা যদি নিয়মিত আমাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ জানান, তবে আমাদের সিদ্ধান্তগুলো আরও কার্যকর হবে এবং বিনিয়োগ সেবার মান উন্নত হবে।
জানা যায়, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে বিডা প্রদত্ত নতুন কর্মসংস্থান অনুমতির সঙ্গে নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারী ও কর্মীরা এখন বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল bidaquickserv.org ব্যবহার করে আবেদন করতে পারবেন। সব তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার ২১ কর্মদিবসের মধ্যে যদি কোনো আপত্তি না ওঠে, তবে ছাড়পত্র স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে।
বিডা জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন না করলে ওয়ার্ক পারমিট বাতিল বলে গণ্য হবে। বিডা নিয়মিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও উন্নত করার লক্ষ্যে কাজ করছে।
(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু
- তাজিকিস্তানের পরিত্যাক্ত ইউরেনিয়াম সাইটে পুনর্বাসন কাজ শুরু করেছে রসাটম
- বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
-1.gif)








